স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ মেঃ সদ্য FA কাপ জিতলেও, মরশুমটা একদমই ভালো কাটেনি EPL এর সবচেয়ে ধারাবাহিক ও সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থেকে শেষ করেছে তারা। তবে FA কাপের ফাইনালে ওয়েম্বলিতে সিটিকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে এরিক টেন হ্যাগের ছেলেরা। তবে রেড ডেভিলদের ইউরোপা লিগে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রশ্নটি উঠছে মাঠের বাইরের একটি কারণে।

ফরাসি ক্লাব নিস এবং ইংল্যান্ডের ইউনাইটেডের মালিকানায় আছেন INEOS প্রধান স্যার জিম র্যাটক্লিফ। দুটি ক্লাবই এবার ইউরোপা লিগের খেলার সুযোগ পেয়েছে। কিন্তু উয়েফার নিয়ম অনুযায়ী একই মালিকের দুটি ক্লাব ইউরোপের একই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এই নিয়মের কারণেই ইউনাইটেডের ইউরোপা লিগে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এর আগে শোনা যাচ্ছিল, মালিকানা জটিলতার কারণে ইউনাইটেডকে ইউরোপা কনফারেন্স লিগে নামিয়ে দেওয়া হতে পারে। কারণ, ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে ৮ নম্বরে। আর ফরাসী লিগে আঁতে নিসের অবস্থান ছিল পঞ্চম স্থানে।
আরও পড়ুনঃ Wriddhiman Saha: মমতাকে দেওয়া কথা রাখলেন, সৌরভ সাক্ষাতেই ‘ঘর ওয়াপসি’ বাংলার ঋদ্ধির
এহেন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছে INEOS। তারা বলেছে, ‘ক্লাবের অবস্থান সম্পর্কে তারা যথেষ্ট অবগত। এবং তারা ইউরোপা খেলা নিয়ে নিশ্চিত, তাদের কাছে এই সমস্যার সমাধান আছে। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান বলছে, ইউনাইটেড এবং নিসকে ইউরোপা লিগে খেলানোর ব্যাপারে উয়েফার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে INEOS। এখন শেষ পর্যন্ত দেখার এই জটিলতা দূর করে ইউনাইটেড ইউরোপা লিগে খেলতে পারে কি না!


More Stories
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?