সময় কলকাতা ডেস্ক, ৩০ মেঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। আগামী ৫ই জুন টলিউড অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে, রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে। সেই কারণে ইডির তলব ঋতুপর্ণাকে। উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ইডি তলব করেছিল অভিনেত্রীকে। এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়। তদন্তকারী সংস্থার দাবি, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় তাঁর কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে। সেই মামলার পাঁচ বছর পর এবার রেশন দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
আরও পড়ুন গুমোট গরমে বাড়ছে ভোগান্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তি?
ইতিমধ্যেই রেশন দুর্নীতির মোট ১৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। #রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শংকর আঢ্য- সহ অন্য অভিযুক্তদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরে বাড়ি, গাড়ি থেকে শুরু করে একাধিক বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক যে কোটি টাকার উপর সম্পত্তি পরিবারের অন্যে সদস্য দের কাছ থেকে ‘উপহার’ হিসাবে পেয়েছিলেন, সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানিয়েছে ইডি। অন্যদিকে,বাকিবুরের কলকাতা ও বেঙ্গালুরুরর দু’টি হোটেল, প্রচুর ব্যা ঙ্ক অ্যা্কাউন্ট, ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তৃতীয় চার্জশিটে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস ও তার একাধিক সংস্থার। রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে কীভাবে শঙ্করের পাশাপাশি বিশ্বজিতের মাধ্যমে ঘুরপথে বিদেশে পাচার হয়েছে তাঁর উল্লেখ রয়েছে চার্জশিটে। ইডির দাবি, ২০১৪-২০১৫ সালে রেশন দুর্নীতির সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন বিশ্বজিৎ। জানা গিয়েছে, পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির টাকা বিদেশ পাচারে কাজ করতেন। এর আগে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্যর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেখানে ২০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি মামলায় বিদেশে পাচার করা হয়েছে বলেই উল্লেখ করা হয়। ইডি-র দাবি, সেই টাকা শঙ্কর আঢ্যর নামে বিদেশে পাচার করা হয়েছে।
#RituparnaSengupta
#ED
#Ration corruption case
#Latestbengalinews
#রেশনদুর্নীতিমামলা


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব