Home » Lok Sabha Election 2024: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়,পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের

Lok Sabha Election 2024: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়,পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের

সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন রয়েছে। লোকসভা কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকেই কুলতলি, ভাঙড়, সন্দেশখালি, বারাসত, মথুরাপুর থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় উত্তেজনা। ভাঙড়ের নলমুড়িতে বুথ এজেন্ট বসানোকে নিয়ে তৃণমূল-আইএসএফ-এর খন্ডযুদ্ধ শুরু হয়েছে। রাস্তায়, বুথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা।

আরও পড়ুন     দেশ ও বঙ্গে সপ্তম দফার লোকসভা ভোটের খুঁটিনাটি

আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা আইএফএফের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ঘটনায় দুপক্ষের আহত বেশ কয়েজন। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ পৌছতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ আইএসএফ সমর্থকদের। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ চলে পুলিশের। থমথমে গোটা এলাকা। অন্যদিকে, সেন্ট্রল ফোর্স-এর দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ প্রার্থী নুর আলম খাঁন। গোটা ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন।

প্রসঙ্গত, শনিবার মধ্যরাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। পতাকা লাগানোকে কেন্দ্র করে নতুন করে অশান্তি শুরু হয়। গোটা ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে। অভিযোগের তির আইএসএফের দিকে। তৃণমূলের অভিযোগ, তারা দলীয় পতাকা লাগাতে গেলে আইএসএফের সমর্থকেরা গালাগালি করে তাদের। তার প্রতিবাদ করায় মারধর করা হয়। অন্যদিকে, আইএসএফের দাবি, তারা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা এসে বাধা দেয়। তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষেরই কয়েক জন করে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার সকালেও উত্তেজনা রয়েছে এলাকায়। তারই মধ্যে ফের বুথ এজেন্ট বসানোকে নিয়ে ভাঙড়ের নলমুড়িতে তৃণমূল-আইএসএফ-এর খন্ডযুদ্ধ শুরু হয়েছে।

#LokSabhaElection2024

#তৃণমূল-আইএসএফসংঘর্ষ

#Latestbengalinews

About Post Author