Home » পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৫ উইকেটে জয় ওয়েস্টইন্ডিজের

পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৫ উইকেটে জয় ওয়েস্টইন্ডিজের

সময় কলকাতা ডেস্ক, ২ জুন :এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।পাপুয়া নিউগিনিকে পাঁচ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের গ্রুপের প্রথম ম্যাচ জিতল। এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়  ক্যারিবিয়ান দল।

রবিবার পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তোলে। ১৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে এক সময় ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় উইকেটে কিং-পুরানের জুটিতে মসৃন ভাবে এগোলেও নবম ওভারে তাদের জুটি ভাঙতেই বিপর্যয়ের মুখে পড়ে । শেষ চার ওভারের দরকার ছিল ৪০ রান। আন্দ্রে রাসেল এবং রস্টন চেজ তিন ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন।।

আরও পড়ুন বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গার তৃণমূলে কি ক্ষয়কার্য?

About Post Author