Home » T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন, আমেরিকার বিরুদ্ধে হার পাকিস্তানের

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন, আমেরিকার বিরুদ্ধে হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন। প্রতিযোগিতার অন্যতম আয়োজক আমেরিকার বিরুদ্ধে হার পাকিস্তানের। প্রথমে ব্যাট করে   ৭ উইকেটে ১৫৯ রান করেছিলেন বাবর আজমরা। জবাবে আমেরিকাও ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। ৪০ ওভারে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে  প্রথমে ব্যাট করে আমেরিকাম তোলে ১৮ রান। মহম্মদ আমির তিনটি অতিরিক্ত রান দেওয়ায় সুবিধে হয়ে যায় আমেরিকার। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। পাকিস্তান ওপেন করতে নামায় ফখর জামান এবং ইফতিকার আহমেদকে। দ্বিতীয় বলে চার মারেন ইফতিকার। কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। শাদাব খান নামলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৩ রানে থামতে হয় পাকিস্তানকে। ৫ রানে ম্যাচ জিতে নেয় আমেরিকা।

ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলের বোলাররা। তাদের দাপটে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর আজম। ৪৩ বলে ৪৪ রান করেন পাক অধিনায়ক। এছাড়া পাঁচ নম্বরে নামা শাদাবের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান। নাসাউ কাউন্টির ২২ গজে প্রথম সারির সব ব্যাটারই ব্যর্থ হলেন। নসটুশ কেনজিগে ও  সৌরভ নেত্রাভালকরের দাপটে বোলিং বিপাকে ফেলে পাক ব্যাটিং অর্ডারকে।  শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করে পাকিস্তানকে কিছুটা স্বস্তি দিলেন ইফতিকার আহমেদ এবং শাহিন আফ্রিদি। তাদের ব্যাটিংয়ে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছে যায় পাকিস্তান। ইফতিকার ১৪ বলে ১৮ রান করেন। আফ্রিদি শেষ পর্যন্ত ১৬ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। আমেরিকার সফলতম বোলার কেনজিগে। ৩০ রানে নেন ৩ উইকেট। ১৮ রানে ২ উইকেট পান নেত্রাভালকারের। ১ টি করে উইকেট পেয়েছেন আলি ও যশদীপ সিং।

আরও পড়ুনঃ India vs Kuwait: ৬০ হাজারের যুবভারতীতে হতশ্রী ফুটবল ভারতের, বিদায়ী ম্যাচে ড্র করেই মাঠ ছাড়তে হল সুনীলকে

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ব্যাটে বলে দুরন্ত স্টোইনিস, ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে আমেরিকা। শুরুটা খারাপ করেননিল দলের দুই ওপেনার স্টিভেন টেলর ও মনাঙ্ক প্যাটেল। পাওয়ার প্লে-তে আফ্রিদি, আমিরদের বিরুদ্ধে সাবলীলভাবে রান তোলেন তাঁরা। বড় রান করতে ব্যর্থ হলেন স্টিভন টেলর। ১৬ বলে  ১২ রান করে আউট হন তিনি। টেলর ফিরলেও রানের গতি কমেনি আমেরিকার। দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন মনাঙ্ক ও আন্দ্রিস গাউস। ২৬ বলে ৩৫ রান করে আউট হন গাউস। মারেন ৫টি চার এবং ১টি ছক্কা। পিছিয়ে ছিলেন না আমেরিকার অধিনায়ক মনাঙ্ক প্যাটেলও। অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ৩৮ বলে ৫০ রান করে আউট হন তিনি। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ১টি ছয়। এই দুজন ফিরতে চাপে পড়ে যায় আমেরিকা। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন অ্যারন জোন্স এবং নীতীশ কুমার। ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেললেন জোন্স। ২টি করে চার এবং ছয় মারেন তিনি। নীতীশের ১৪ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনি আরও আগ্রাসী হলে ম্যাচ আগেই জিততে পারত আমেরিকা। কিন্তু ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে থামতে হয় তাদের। ফলে খেলার ভাগ্য গড়ায় সুপার ওভারে। পাকিস্তানের বোলারদের একটি করে উইকেট নেন মহম্মদ আমির, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

About Post Author