স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় চমক দিল স্কটল্যান্ড । প্রতিযোগিতার বি গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দল রয়েছে। কিন্তু সবাইকে পিছনে ফেলে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল স্কটিশরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। বৃষ্টিতে খেলা ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে তারা হারিয়ে দিল নামিবিয়াকে।

বার্বাডোজের কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে নামিবিয়া। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জেরার্ড ইরাসমাস। ৩১ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন নামিবিয়ার অধিনায়ক। তার ইনিংস সাজানো ছিল ৫ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে। এছাড়া ২৭ বলে ২৮ রান করেন জেন গ্রিন। ১২ বলে ২০ রান করেন ওপেনার নিকো ডেভিন। ডেভিড উইজার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৪ রান। স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড হোয়েল ৩ উইকেট নেন। ব্র্যাডলি কুরি নেন ২ উইকেট।
আরও পড়ুনঃ T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন, আমেরিকার বিরুদ্ধে হার পাকিস্তানের
আরও পড়ুনঃ Luka Modric: ‘এই খেলার তুমি একজন কিংবদন্তী…’, বিদায়ী ম্যাচের আগে সুনীলকে বার্তা মদ্রিচের
আরও পড়ুনঃ T20 World Cup 2024: ব্যাটে বলে দুরন্ত স্টোইনিস, ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
জয়ের জন্য স্কটিশদের প্রয়োজন ছিল ১৫৬ রান। সেই রান তুলতে যথেষ্ট কাঠখর পোড়াতে হয় তাদের। রান পাননি দলের ওপেনার জর্জ মুন্সি। ৭ রান করে আউট হন তিনি। অন্য ওপেনার মাইকেল জোনস করেন ২০ বলে ২৬ রান। তবে দলকে জয়ের পথে নিয়ে যান রিচি বেরিংটন। ৩৫ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন স্কটিশ অধিনায়ক। শেষ দিকে তাকে সঙ্গ দেন মাইকেল লিস্ক। ১৭ বলে ৩৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। লিস্কের ইনিংসটাই ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে যায়। ব্যাট হাতে অর্ধশত রান করার পর বল হাতেও সফল হন নামিবিয়ার অধিনায়ক মাইকেল ইরাসমাস। ২৯ রান খরচ করলেও নিলেন ২ টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষমেষ ৫ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মাইকেল লিস্ক।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের