সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তাপমাত্রার পারদ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন নেহেরুকে স্পর্শ করলেন মোদি
পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। সকাল থেকে গরমের দাপট বেড়েই চলেছে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ থেকে ৯১ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকে লাগাতার পাঁচদিন গুজরাট, রাজস্থান, মদ্যপ্রদেশের পশ্চিমের বেশ কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং হরিয়ানায় চলবে তাপপ্রবাহ। টানা পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!