সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : বরিষ ধরা মাঝে শান্তির বাণী হতে যে পারে তা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। তবুও আপাতত আদ্রতা থেকে মুক্তির কোন সম্ভাবনা নেই। দেরি আছে, তবুও কয়েকটি দিন পরে বৃষ্টি আসতে পারে।
গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। অস্বস্তির শেষ নেই। দক্ষিণবঙ্গ জ্বলছে। তপ্ত, আগুনের গোলা যেন কলকাতা ও শহরতলীতে। তবুও বৃষ্টির দেখা নেই । বৃষ্টি কবে আসবে? কবে শান্ত হবে ধরা? আবহাওয়া দফতর পরিষ্কার জানাচ্ছে, আরও দিন পাঁচেক অন্তত লাগবে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে ঝরে পড়তে। নিশ্চয়তা না দিলেও আবহাওয়া দফতর জানাচ্ছে, দিন পাঁচেক পরে বৃষ্টি এলেও আসতে পারে। তবুও এটুকুই আদ্রতা ও ঘামের হাত থেকে বাঁচার একমাত্র রুপালি রেখা যে বৃষ্টি আসতে পারে বর্ষাকাল হয়ে।

তারিখটা ঠিক কবে? কবে মৌসুমী বায়ু বৃষ্টি হয়ে ঝরে পড়বে শহর কলকাতা এবং শহরতলী জুড়ে? আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ১৪ বা ১৫ তারিখ বর্ষাকাল চলে আসবে বঙ্গে। চাতক পাখির মত বৃষ্টির দিকে তাকিয়ে আছে দক্ষিণবঙ্গ। এখনও নিশ্চয়তা না থাকলেও সম্ভাবনা আছে যে বৃষ্টি আসছে, বর্ষাকালের শুরু হতে আর হয়তো খুব দেরি নেই।।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন