Home » রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখতে পারেন এই ৩ ভেষজে

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখতে পারেন এই ৩ ভেষজে

সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ ডায়াবেটিস রোগটি পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহের রক্তে শর্করার পরিমাণ বাড়াতে এবং দেহের পর্যাপ্ত ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগটি পরিচালনা করা কঠিন তবে অসম্ভব নয়। রক্তে শর্করার পরিমাণ কম করতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। তবে জানেন কি এমন কিছু পরিচিত খাবার রয়েছে, যা দেহে রক্তে শর্করার পরিমাণ কমাতে অনেক্তাই সাহায্য করে। এক্ষেত্রে আপনি রক্তে শর্করার পরিমাণ কমাতে এই ৩  ভেষজে ভরসা রাখতে পারেন। এই তালিকায় রয়েছে-

আরও পড়ুন     Manipur CM N Biren Singh: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা, চলল গুলি

তুলসী পাতা
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত তুলসী পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তুলসী পাতার প্রদাহনাশকারী গুণ এমন অনেক সমস্যার মোকাবিলা করে।

জলপাইয়ের পাতা
জলপাই গাছের পাতায় অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ এতটাই বেশি যে, তা রক্তে শর্করার মাত্রাকে স্থিতিশীল অবস্থা রাখতে যাহায্য করে। যাঁদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ ওঠানামা করে, তাঁরা এই পাতার নির্যাস খেলে উপকার পাবেন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?

শালগমের পাতা

পুষ্টিবিদেরা ডায়াবিটিস রোগীদের এমন অনেক সব্জি খেতে বারণ করেন, যেগুলিতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। তাই বিকল্প হিসাবে ডায়াবিটিস রোগীরা শালগম খেতে পারেন। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে শালগমের পাতাও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শুধু তা-ই নয়, রক্তে খারাপ কোলেস্টেরলও কমিয়ে আনতে সাহায্য করে।

আরও পড়ুন   Narendra Modi oath ceremony: এবার পালা মন্ত্রীসভা গঠনের! রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন কারা?

About Post Author