স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুনঃ আমেরিকা সত্যি চমকে দিচ্ছে। পাকিস্তানকে বিদায় করে সুপার এইটে যাওয়ার পরে তাদের নিয়ে সংশয় ছিল। সংশয় ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সহায়ক পিচে কি করে উঠতে পারবে তা নিয়ে। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ টি টোয়েন্টির টিকিট পাওয়া আমেরিকার দল হারিয়েছে পাকিস্তানকে, ভারতকেও তীব্র লড়াইয়ে ফেলার পরেও প্রতিযোগিতায় তারা কী করতে পারবে তা নিয়ে সংশয় তারা কাটিয়ে দিল।

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : হাঙ্গেরির বিরুদ্ধে জয়, সুপার সিক্সটিনের পথে জার্মানি
আমেরিকার ক্রিকেট কতটা বিস্তার লাভ করবে, তা অন্য প্রশ্ন, কিন্তু প্রবাসী খেলোয়াড়দের তাদের ক্রিকেট দলে সামিল করে গড়ে তোলা এই আমেরিকা দল একটি সত্য ক্রিকেট বিশ্বর সামনে তুলে ধরেছে। নিজেদের দিনে তারা বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। অভিজ্ঞতা থাকলে তারা সুপার এইটে আরেকটি অঘটন ঘটিয়ে দিতে পারত। সৌরভ নেত্রভালকর, হারমিত সিংরা আরেকবার দুর্দান্ত হয়ে উঠলেন।নেত্রভালকার ও হরমিত অসামান্য বল করায় কুইন্টন ডি ককের ৪০ বলে ৭৪ রানের ইনিংস সত্বেও দক্ষিণ আফ্রিকা ১৯৪ রানে আটকে যায়।
আরও পড়ুনঃ T20 World Cup 2024 : ইংল্যান্ডের সল্টে ডুবল ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : আলবেনিয়ার বিরুদ্ধেও ড্র, ইউরো থেকে বিদায়ের পথে মদ্রিচরা
দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৯৫ রানের টার্গেট সামনে রেখে বিস্ফোরক ভাবে শুরু করেন আমেরিকান ওপেনার স্টিভেন টেলর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার ব্যাটিং লাইনের স্তম্ভ অ্যারন জোন্স ব্যর্থ হলে কি হবে, হরমিত সিং ও আন্দ্রেয়াস গৌস মিলে প্রায় বাজিমাত করে ফেলেছিলেন। শেষ ১২ বলে দরকার ছিল ২৮ রান। স্রেফ রাবাদা কে সামলাতে না পেরে আমেরিকার তীরে এসে তরী ডোবে। হরমিত ২২ বলে ৩৮ রানে আউট হতেই আর বিশেষ এগোতে পারে নি আমেরিকানরা। গাউস ৪৭ বলে ৮০ রান করে অপরাজিত থেকে যান। ১৮ রানে ৩ উইকেট পান রাবাদা। মাত্র ১৮ রানে হারলেও সাহসী লড়াই উপহার দিয়ে সুপার এইটের প্রথম ম্যাচেই ক্রিকেট বিশ্বর মন জিতে নিল অ্যামেরিকা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক