সময় কলকাতা ডেস্ক, ২৫ জুনঃ ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও। ইতিমধ্যেই এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে সরানো হয়েছে। কিন্তু NEET UG- এর প্রশ্নফাঁস মামলায় এনটিএ-র চেয়ারম্যান প্রদীপকুমার যোশীকে কেন এখনও তাঁর পদে বহাল রাখা হয়েছে সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রদীপকেও অবিলম্বে তাঁর পদ থেকে সরাতে হবে, এই দাবিতে এবার সরব কংগ্রেস।
আরও পড়ুন আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট
কংগ্রেসের দাবি, নিটের প্রশ্নফাঁস কাণ্ডে প্রদীপ যোশীর বড় ভূমিকা থাকতে পারে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু তা করা হচ্ছেই না, উল্টে প্রদীপ দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যদের নিয়োগের জন্য ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, প্রদীপকুমার যোশী এনটিএ চেয়ারম্যান পদে আসার আগে ইউপিএসসি চেয়ারম্যান পদে ছিলেন। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে বিজেপি সরকারের সময়ে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) চেয়ারম্যানও হয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, প্রদীপ যোশী আরএসএস ঘনিষ্ঠ। এত বড় পদে থাকার কোনও যোগ্যতাই নেই তাঁর।
উল্লেখ্য, প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই সরানো হয়েছে এনটিএ-র ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে। তাঁর জায়গায় এসেছেন প্রদীপ সিং খারোলা। অস্থায়ী ডিজি হিসাবে তাঁকে নিয়োগ করা হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস এবং ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। নিট ও নেট নিয়ে যে বিতর্ক চলছে, নতুন করে পরীক্ষা নেওয়ার যে দাবি উঠছে বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত এবার এই প্রদীপ সিং খারোলাকেই নিতে হবে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি সরকার। দুর্নীতি যে হয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, ২০০৪ এবং ২০১৫ সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার মতো ২০২৪ সালে নেটের প্রশ্নফাঁসের ঘটনার প্রভাব নয়। তাই পরীক্ষা বাতিল করা হয়নি। ইতিমধ্যে যে ১৫৬৩ জন পরীক্ষার্থীর ‘অতিরিক্ত নম্বর’ পাওয়ার কারণে নিট পরীক্ষা বাতিল করেছিল শীর্ষ আদালত, তাদের ফের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে ১৫৬৩ জনের মধ্যে কেবল ৮১৩ জন পরীক্ষায় বসেন।
#NEET-UG
#Latestbengalinews
#এনটিএ-রডিরেক্টরজেনারেলসুবোধকুমার
#এনটিএ-রচেয়ারম্যানপ্রদীপকুমারযোশী
#NTAChairmanPradeepKumarJoshi
# ইউজিসি-নেট


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?