Home » তৃণমূলকর্মীর তালিবানি-শাসন, আক্রান্ত যুগলের সঙ্গে দেখা করতে চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল বোস

তৃণমূলকর্মীর তালিবানি-শাসন, আক্রান্ত যুগলের সঙ্গে দেখা করতে চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল বোস

সময় কলকাতা ডেস্ক, ২ জুলাইঃ চোপড়ায় তরুণ-তরুণীকে মাটিয়ে ফেলে পেটানোর ঘটনা নিয়ে সারা রাজ্য তোলপাড়। এমনকী এই ঘটনার জেরে সরব হয়েছেন জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। রিপোর্টে জানতে চাওয়া হয়েছে কোথায়, কবে এই ঘটনা ঘটেছে? ঘটনার ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল? চোপড়ার ঘটনা নিয়ে নড়ে বসেছে রাজ্য প্রশাসনও। শোকজ করা হয়েছে আইসি-কে। অভিযুক্ত তৃণমূল নেতা, বিধায়ক-ঘনিষ্ঠ তাজমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে আগেই। এসবের মাঝেই এবার সশরীরে নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করতে চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল বোস। আপাতত দিল্লিতে রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সেখান থেকে সরাসরি বাগডোগরা উড়ে যাবেন তিনি। প্রথমে যাবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়। নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করবেন। সেখান থেকে কোচবিহারও যেতে পারেন। সূত্রের খবর, চোপড়ার নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ-প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তিনি৷ সন্ধ্যায় সেখান থেকেই সোজা দিল্লিতে ফেরার কথা রাজ্যপালের। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন তিনি।   

আরও পড়ুন   Mohun Bagan : তারুণ্যকে প্রাধান্য দিয়ে কলকাতা লিগের দল ঘোষণা মোহনবাগানের, কারা সুযোগ পেলেন দলে?

এদিকে চোপড়া কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশন মুখ্য সচিব ও পুলিশ প্রধানের কাছে রিপোর্ট তলব করেছে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিনিধি দলও পাঠাতে পারে কমিশন। রবিবারই প্রকাশ্যে এসেছে চোপড়ার ‘নীতি পুলিশি’র ভিডিও। তাতে দেখা যায়, এক তরুণ এবং এক তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন এক ব্যক্তি। মার খেতে খেতে বিশ্রস্ত অবস্থায় প্রায় গুটিয়ে যাওয়া তরুণীকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবার চলছে মার।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা বিবাহিত। তবে তিনি এক ব্যক্তির সঙ্গে ঘর ছাড়েন। পরে ফিরে এলে তাঁদের কাছে ১০ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। এ-ও বলা হয়, টাকা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না। তার পরও সেই টাকা না দেওয়ায় রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁদের। পরে জানা যায়, ভিডিয়োয় যিনি তাঁদের মারছিলেন, তাঁর নাম তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। তিনি তৃণমূল নেতা। তবে এলাকায় পরিচিত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে।

About Post Author