Home » টানা ১১ ঘন্টা জেরার পর ইডির হাতে আটক নিউ ব্যারাকপুরের অর্থলগ্নি সংস্থার প্রাক্তন অধিকারিক

টানা ১১ ঘন্টা জেরার পর ইডির হাতে আটক নিউ ব্যারাকপুরের অর্থলগ্নি সংস্থার প্রাক্তন অধিকারিক

সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই : দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি। বুধবার সাতসকালেই নিউ ব্যারাকপুরের অর্থলগ্নি সংস্থার প্রাক্তন আধিকারিক রঞ্জিত ঘোষের আবাসনে হানা দেন ইডির আধিকারিকরা। টানা ১১ ঘন্টা জেরার পর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ইডির হাতে আটক হন রঞ্জিত বাবু। এদিন তার বাড়ি থেকে বেশ কিছু ফাইলও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এরপর তাঁকে আটক করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন   NEET UG- এর প্রশ্নফাঁস তদন্তে এবার নিউ টাউনের অভিজাত আবাসনে সিবিআই হানা

অর্থলগ্নি সংস্থার আর্থিক দুর্নীতির তদন্তে বুধবার একযোগে দিল্লী, মুম্বাই ও লখনউতে ইডি তল্লাশি শুরু করে। সেই তদন্তের স্বার্থেই উত্তর ২৪ পরগনা নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন ওয়েস্ট সারদা এপার্টমেন্টের বি ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয়। খবর পেয়েই সেখানে পৌঁছায় নিউ বারাকপুর থানার পুলিশ ও। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় নন ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থা সাহারা ইন্ডিয়ার মত বেশ কিছু জায়গায় তল্লাশি চলে।

 

আরও পড়ুন  পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই, নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

স্থানীয় সূত্রের খবর, বহু বছর ধরেই ওই ব্যক্তি নিউ ব্যারাকপুরের বাসিন্দা। এলাকায় যথেষ্ট ভদ্রলোক হিসেবেই পরিচিত। সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই বসবাস করেন তিনি। স্থানীয়রাও ওই ব্যক্তির সম্পর্কে কখনো খারাপ কিছু শোনেনি বলেই খবর। এর আগে একাধিক অর্থলগ্নি সংস্থার তদন্তে নেমেছে ED। যার মধ্যে অন্যতম সারদা। এছাড়াও রোজভ্যালি , আইকোর, সানশাইন, ইউরো গ্রূপের মতো অর্থলগ্নি সংস্থাগুলির কাজকর্ম নিয়েও অতীতে তদন্তে নামতে দেখা গিয়েছে ইডিকে।

আরও পড়ুন   Optical Illusion: ৪৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে হবে, ৯৮ শতাংশ পাঠক পারেননি এই ধাঁধার সমাধান করতে, আপনি পারবেন?

#ED

#Latetsbengalinews

#ইডি

About Post Author