সময় কলকাতা ডেস্ক, ২৫ জুলাইঃ ফের বোমা বিস্ফোরণে জখম শিশু। বল ভেবে খেলতে গিয়ে চাপড়ায় বোমা বিস্ফোরণ। গুরুতর আহত ৯ বছরের এক শিশু। আহত শিশুর নাম মুসাব্বির শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে চাপড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার দুর্গাপুর এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এল ওই বোমা? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার পরিত্যক্ত একটি জায়গায় রাখা বোমাকে বল ভেবে বাড়িতে নিয়ে আসে শিশুটি। এরপর বন্ধুদের সঙ্গে ওই বোমাটি নিয়েই খেলা করার সময়ই ঘটে যায় বিপত্তি। বোমাকে বল ভেবে লাথি মারতেই বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ওই শিশুটি ঝলসে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। এরপর তাঁকে উদ্ধার করে চাপড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এল ওই বোমা? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
এ প্রসঙ্গে আহত শিশুর বাবা রহমান শেখ বলেন, ‘আমার ছেলে নদীর ধারে একটা বোমা পায়। বল ভেবে তা তুলে আনে বাড়িতে। আর সেই বোমা নিয়েই ওরা খেলা করছিল। তখনই বিস্ফোরণ ঘটে। ছেলের মাথায় আঘাত লেগেছে।’ এদিকে, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতওয়ানা মিতকুমার জানান, বুধবারই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। আর কোনও বোমা উদ্ধার হয়নি। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে।
উল্লেখ্য, বোমা উদ্ধার বা বিস্ফোরণ নতুন ঘটনা নয় চাপড়ায়। এর আগেও একাধিকবার দেখা গিয়েছিল বোমা বিস্ফোরণের জেরে কখনও বাড়ি উড়েছে, কখনও আবার হাতের কবজি উড়েছিল। এবারও সেই একই ঘটনা প্রকাশ্যে এল।
#Latestbengalinews


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !