Home » ভ্যাপসা গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, সঙ্গে ঝোড়ো হাওয়া, শুক্রে দুর্যোগ আরও বাড়বে

ভ্যাপসা গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, সঙ্গে ঝোড়ো হাওয়া, শুক্রে দুর্যোগ আরও বাড়বে

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুলাইঃ স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার পর থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। ইতিমধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গেও নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করেছে মনে করছেন আবহবিদরা। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টি হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। সপ্তাহান্তে বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

পূর্বাভাস বলছে, আগামী রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছে শহরবাসী। শহরে একাধিক জায়গায় বৃষ্টির কারণে ট্রাফিক মুভমেন্ট কিছুটা স্লো চলছে। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতিবার দিনভর শহর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৬- ৯২ শতাংশ।

আরও পড়ুন  Janhvi Kapoor : আবারও প্লাস্টিক সার্জারি করালেন জাহ্নবী কাপুর, চিকিৎসকের প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় নেটদুনিয়া

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার থেকে শেষমেশ রেহাই মিলল বঙ্গবাসীর। এদিকে, শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

#Weatherupdate

#Weatherreport

#Latestbengalinews

About Post Author