Home » অফিস টাইমে চলন্ত মিনিবাসে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল মহাজাতি সদন চত্বর

অফিস টাইমে চলন্ত মিনিবাসে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল মহাজাতি সদন চত্বর

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুলাইঃ মহাজাতি সদনের সামনে চলন্ত মিনিবাসে আগুন। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল। ঠিক সেসময়ই ঘটে যায় বিপত্তি। বিরাটি-বিবাদী বাগ রুটের একটি বাসে আচমকাই আগুন লেগে যায়। অফিস টাইমে কালো ধোঁয়ায় ঢাকল মহাজাতি সদন চত্বর।

আরও পড়ুন     Janhvi Kapoor : আবারও প্লাস্টিক সার্জারি করালেন জাহ্নবী কাপুর, চিকিৎসকের প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় নেটদুনিয়া

ব্যস্ত সময়ে এই ঘটনাকে ঘিরে রীতিমতো যাত্রী এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। বাসের সমস্ত যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়। তবে, এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন সকাল ৯টা নাগাদ বিবাদী বাগ থেকে বাসটি বিরাটির দিকে যাচ্ছিল। ঠিক সেসময়ই বাসটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় মহাজাতি সদন চত্বর। বাসের সমস্ত যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়।

আরও পড়ুন  Priyanka Chopra : এক্বেবারে জলদস্যু, চেহারার একী হাল করেছেন প্রিয়াঙ্কা? দেখলে আঁতকে উঠবেন

তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। এদিকে, আগুন লাগার কারণে অফিস টাইমে মহাজাতি সদনের সামনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ইঞ্জিন থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান।

#Latestbengalinews

#FireonMinibus

About Post Author