Home » Janhvi Kapoor and Manushi Chillar : জাহ্নবীর প্রেমিকের ভাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মানুষী চিল্লার, ভাইরাল হওয়া ভিডিও নিয়ে জল্পনা

Janhvi Kapoor and Manushi Chillar : জাহ্নবীর প্রেমিকের ভাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মানুষী চিল্লার, ভাইরাল হওয়া ভিডিও নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৯ জুলাইঃ একই বাড়ির বউমা হবেন দুই অভিনেত্রী? জানেন তাঁরা কে কে? তাঁদের মধ্যে একজন জন্মের পর থেকেই লাইমলাইটে থাকেন। কারণ তিনি বলিউড অভিনেতা বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা। অন্যজন বিশ্বসুন্দরীর দৌড়ে জিতে সিনেমা জগৎ-এ পা রেখেছেন। তাঁরা হলেন জাহ্নবী কাপুর ও মানুষী চিল্লার। বলিউডে নিজের জায়গা ইতিমধ্যে শক্ত করে নিয়েছেন জাহ্নবী। তবে মানুষীর বলিউড কেরিয়ারে হিট-এর সংখ্যা হাতেগোনা! এই দুই অভিনেত্রী একই পরিবারের বউমা হতে চলেছেন? এই নিয়ে কানাঘুষো চর্চা চলছে বলিউডে!

বহুদিন থেকেই শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বনি কাপুর ও শ্রীদেবী কন্যা। শিখর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। বি-টাউনের হাইপ্রোফাইল পার্টি থেকে আম্বানিদের রেড কার্পেট সর্বত্র শিখরের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে জাহ্নবীকে। দুজনে একসঙ্গে দেশ বিদেশেও সফর করেন। নেটনাগরিকদের মধ্যেও তাঁদের রসায়ন নিয়ে চর্চা চলে জোরকদমে। লুকিয়ে চুরিয়ে প্রেম করার মানুষ যে জাহ্নবী নন, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে সম্প্রতি জল্পনা পাহাড়িয়া ভাইয়ের আর এক ভাই বীর পাহাড়িয়াকে নাকি মন দিয়েছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লারকে। বীরের পরিচিতিও কম নয়। আন্বানিদের বিয়ের পার্টিতেও তারকাদের মধ্যে তাঁকে দেখা গিয়েছে। অনন্ত আম্বানি বিয়ের অনুষ্ঠানে কয়েকজন বিশেষ মানুষকে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন। সেই তালিকায় শাহরুখ খান, রণবীর কাপুরদের সঙ্গে রয়েছেন বীরও।

আরও পড়ুনঃ Aishwarya Rai Bachchan : সম্পত্তিতে দীপিকা, প্রিয়াঙ্কাকেও টেক্কা দিতে পারেন ঐশ্বর্য, আপনি জানেন রাই সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ কত?

আরও পড়ুনঃ Orry on the Big Screen : সামাজিক মাধ্যমে ঝড় তোলা অরি এবার সিনেমার পর্দায়, জল্পনা তুঙ্গে

তবে জাহ্নবী ও শিখরের রয়াসনের মত বীর ও মানুষী নিজেদের রসায়নকে জনসমক্ষে আনতে চাননি। আম্বানিদের রাজকীয় বিয়েতে হাজির ছিলেন জাহ্নবী ও মানুষী। তাঁদের একসঙ্গে পারফর্ম করতেও দেখা গিয়েছে।  সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও নেটিজেনদের সামনে এসেছে। যা দেখে যা অঙ্ক কষার কষে ফেলেছেন তাঁরা। ভিডিওতে কী দেখা গিয়েছে, সমুদ্রবক্ষে একটি জাহাজের ভিতর জাহ্নবী কাপুর বন্ধুদের ছুটি কাটাচ্ছেন। তাঁর এক বান্ধবী ছবি তুলছেন অভিনেত্রীর। সেই ভিডিওতেই এককোণে মানুষী চিল্লারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে বীর পাহাড়িয়াকে। অভিনেত্রী বীরের কাঁধে মাথা রেখে শুয়ে রয়েছেন। ভিডিও ভাইরাল হতেই বলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি একই বাড়ির বউমা হচ্ছেন জাহ্নবী ও মানুষী?

About Post Author