সময় কলকাতা ডেস্ক, ৩ আগস্ট: বাঙালির পাতে মৌরলা মাছের ঝাল বা পাতুরি নতুন নয়। ভাজা হোক বা ঝোল, মৌরলা মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম মৌরলা মাছ ভাজা বা ঝোল কারোরই ভাল লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। পেঁয়াজি মানেই কি শুধু পেঁয়াজ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক মৌরলা মাছের পেঁয়াজি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মৌরলা মাছের পেঁয়াজি। বর্ষার মরশুমে মুড়ির সঙ্গে একবার এই মৌরলা মাছের পেঁয়াজি খেলে আর ভুলতে পারবেন না। মৌরলা মাছের পেঁয়াজি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড-হিমাচল প্রদেশ! মৃতের সংখ্যা বেড়ে ২৩, জারি উদ্ধারকাজ
উপকরণ
মৌরলা মাছ: ৩৫০ গ্রাম
লঙ্কার গুঁড়ো: ২ চা-চামচ
আদা-পেঁয়াজের রস: ৫ টেবিল চামচ
লেবুর রস: ২ টেবিল চামচ
কাসুন্দি: ১ টেবিল চামচ
পেঁয়াজ: ২০০ গ্রাম
কাঁচালঙ্কা কুচি: ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ৬ টেবিল চামচ
চালের গুঁড়ো: ৩ টেবিল চামচ
সর্ষের তেল: ২ কাপ
নুন: স্বাদমতো

রন্ধন প্রণালী
প্রথমে খুব ভাল করে মাছ ধুয়ে নিন। এবার একটি পাত্রে মাছগুলি নিয়ে তার মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো, আদা-পেঁয়াজের রস, কাসুন্দি, লেবুর রস এবং নুন দিয়ে মাখিয়ে ঘণ্টা খানেক ফ্রিজে রেখে দিন। এবার পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিন। আলাদা একটি পাত্রে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলি পেঁয়াজের সঙ্গে ভাল করে মিশিয়ে। পেঁয়াজির আকারে গড়ে নিয়ে ডুবো তেলে কড়া করে ভেজে ফেলুন। বর্ষার মরশুমে সন্ধ্যার চায়ের আড্ডায় একেবারে জমে যাবে মৌরলা মাছের পেঁয়াজি।
#Latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি