সময় কলকাতা ডেস্ক, ৬ অগাস্ট : বেসরকারি হাসপাতালে বাড়তি অর্থ দিয়ে চিকিৎসা করালেও প্রাণরক্ষা হচ্ছে না।অনেক সময় সামান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েও প্রাণ যাচ্ছে রোগীর। চিকিৎসায় গাফিলতির কারণে প্রাণহানির অভিযোগ প্রায়শই উঠছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে অভিযোগ, গাফিলতির কারণে মৃত্যু হয়েছে মেধাবী এক ছাত্রীর।
অভিযোগ,আরও একটি তরতাজা প্রাণ অসময়ে ঝরে পড়ল হাসপাতালের গাফিলতিতে। মৃত্যুর সময় নজরদারির অভাব ছিল চিকিৎসকদের। নইলে সামান্য উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মেয়েটির প্রাণ যেত না। বারাসাত – মধ্যমগ্রামের মধ্যবর্তী যশোর রোড লাগোয়া একটি তথাকথিত বড়মাপের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তেমনটাই। বারাসাতের নপাড়া হাউসিংয়ের উনিশ বছরের অহনা কুন্ডুর মৃত্যুর সুনির্দিষ্ট কোনও কারণ খুঁজে পাচ্ছেন না বাড়ির আত্মীয়পরিজন। সামান্য নজর রেখে মেডিকেল সাপোর্ট দিলেই মেয়েটির বাড়াবাড়ি হত না বলে তাদের নিশ্চিত ধারণা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

রবিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী অহনা। হাসপাতাল থেকে বারবার বলা হয়েছিল, ভালো আছে অহনা। সোমবার হাসপাতাল থেকে হঠাৎ বাড়িতে ফোন করে জানানো হয় অহনার অবস্থা খারাপ। বাড়ির আত্মীয় পরিজন হাসপাতালে গিয়ে দেখতে পান, বুকে হাত দিয়ে পাম্প করছে হাসপাতালের চিকিৎসক -কর্মীরা আর ফিনকি দিয়ে মুখ থেকে বেরোচ্ছে রক্ত। আত্মীয় পরিজনের অভিযোগ তাদের জানানোর আগেই হাসপাতালের নজরদারির অভাবে মৃত্যু হয়েছিল অহনার।
আরও পড়ুন মধ্যযুগীয় বর্বরতা : সহবাস ও বিয়ের চাপ, প্রেমিকের বিষপান, দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে মারধর


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?