Home » Paris Olympics 2024: নবমবার বিশ্বরেকর্ড গড়ে প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন সুইডিশ ভল্টার ডুপ্ল্যান্টিস

Paris Olympics 2024: নবমবার বিশ্বরেকর্ড গড়ে প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন সুইডিশ ভল্টার ডুপ্ল্যান্টিস

স্পোর্টস ডেস্কে, সময় কলকাতা, ৬ অগস্টঃ  প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ তিনি ম্যাজিক দেখাবেন বলে আশা করা হয়েছিল। সেটাই করে দেখালেন সুইডেনের পোল ভল্টার আরমান্দো ডুপ্ল্যান্টিস (Armando Duplantis)। যিনি পরিচিত মান্ডো নামে। স্ট্যাডে ডি ফ্রান্সে আশি হাজার দর্শকের সামনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। সোনা তো জিতলেনই, ভেঙে দিলেন নিজের অতীত রেকর্ড। এই নিয়ে নবমবার নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন সুউডিশ ক্রীড়াবিদ।

টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিক্সেও পুরুষদের পোল ভল্টে সোনা জিতলেন সুইডেনের ভল্টার ডুপ্ল্যান্টিস।স্ট্যাডে ডি ফ্রান্সের আশি হাজার দর্শকের সামনে ৬.২৫ মিটার উচ্চতা অতিক্রম করলেন ২৪ বছরের ভল্টার। যা একটি বিশ্বরেকর্ডও। তবে অন্য কোনও প্রতিযোগির নয়, তিনি নিজের রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়লেন। বিশ্বরেকর্ড ভাঙার পর তাঁকে উদযাপন করতে দেখা যায়। তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি ডুপ্ল্যান্টিস তার স্টাইলিশ শুটিং ভঙ্গিটি অনুকরণ করেন। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তাঁর এক হাত পকেটে রেখে এবং অন্য হাত দিয়ে ডিকেকের স্টাইলে পিস্তল মেরে উদযাপন করেন সুইডিশ তারকা। সেই ছবি শেয়ার করে তুরস্কের শ্যুটার ভল্টারকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃShakib Al Hasan : ‘দালাল’ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বিদেশে দেশবাসীর কটাক্ষের শিকার সাকিব

আরও পড়ুনঃ Optical Illusion: গোয়েন্দাদের মত দৃষ্টিশক্তি হলে ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

 

About Post Author