স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অগস্টঃ প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মহিলাদের কুস্তির ফাইনালের আগে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়েছে ভারতীয় কুস্তিবিদ বিনেশ ফোগটকে (Vinesh Phogat)। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কেন ভারতীয় কুস্তিবিদকে বাদ দেওয়া হল প্রশ্ন তুলছেন অনেকে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। বুধবার খবর পাওয়ার পর তিনি ফোন করেন ভারতের অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষাকে।

সূত্রের খবর, ঘটনা সম্পর্কে ঊষার কাছে জানতে চান প্রধানমন্ত্রী। দেশের কুস্তিবিদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে পরামর্শও চান। তিনি বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালে যদি ভারতীয় কুস্তিবিদের লাভ হয়, তা হলে সেই পথেই যেন হাঁটা হয়। জানা গিয়েছে, ভারতীয় দলের পক্ষ থেকে বিনেশকে ফাইনাল থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে আবেদনও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ Barcelona Transfer News: বার্সেলোনায় ফিরলেন ওলমো, আলভারেজকে সই করিয়ে চমক অ্যাটলেটিকোর
সম্পূর্ণ ঘটনাটির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে বিনেশের বাতিল হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিনেশ চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। দেশের গর্ব তুমি। প্রতিটি দেশবাসীর কাছে অনুপ্রেরণা। আজকের ঘটনা দুঃখজনক। আমার কাছে এই বেদনা ও হতাশা ব্যক্ত করার কোনও ভাষা নেই। আমি মনে করি তুমি সহনশীল। তুমি চ্যালেঞ্জ নিতে ভালবাস। আমি বিশ্বাস করি আরও শক্তিশালী হয়ে তুমি ফিরবে। সবাই তোমার পাশে রয়েছে। ”
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় কুস্তিবিদ। জানা গিয়েছে শরীরে জলের ঘাটতির জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সারারাত তিনি পরিশ্রম করেন। তারপর সকালে ওজন পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারায় বাতিল হয়ে ভেঙে পড়েন। তাঁর সুস্থতা কামনা করছে গোটা দেশ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার