Home » ফের রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন মন্ত্রিসভায় গুরত্ব বাড়ল বাবুল সুপ্রিয়র

ফের রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন মন্ত্রিসভায় গুরত্ব বাড়ল বাবুল সুপ্রিয়র

সময় কলকাতা ডেস্ক, ৮ আগস্ট: ফের রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল। লোকসভা নির্বাচনের পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল করা হল। দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, বাবুল সুপ্রিয়দের। নতুন মন্ত্রিসভায় এবার আরও গুরত্ব বাড়ল বাবুল সুপ্রিয়র। নবান্ন থেকে মন্ত্রিসভা রদবদল নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি দপ্তরের পাশাপাশি এখন থেকে রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব সামলাতে হবে বাবুলকে। এদিকে, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সঙ্গে এবার থেকে পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাতে হবে তাঁকে। 

আরও পড়ুন  OPTICAL iLLUSION: মাত্র ২ শতাংশ মানুষ পেরেছেন, আপনি পারবেন নিচের দেওয়া ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে?

অন্যদিকে, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ছিলেন রাজ্যের সেচ ও জলপথ পরিবহণের মন্ত্রী। তিনি লোকসভা ভোটে জিতে বারাকপুরের সাংসদ হয়েছেন। ফলে মন্ত্রিত্ব ছাড়তে হল তাঁকে। কার্যত সেকারণেই সেচ ও জলপথ পরিবহণ দপ্তরের নতুন মন্ত্রী হলেন মানস ভুঁইয়া। জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রীও তিনি। এবার থেকে অতিরিক্ত সেচ ও জলপথ পরিবহণ দপ্তরের দায়িত্ব সামলাতে হবে তাঁকে। আর অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্ব সামলাতে হবে মহম্মদ গোলাম রব্বানিকে।

আরও পড়ুন   Balapara Club’s Knockout Football Tournament : বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাব পরিচালিত ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের ছবি ময়নাগুড়িতে

তবে, কারা দপ্তরে নতুন কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। কারা দপ্তরের মন্ত্রী কে হবে , তা পরে জানিয়ে দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি, রাজ্যের কারা দপ্তর থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী অখিল গিরি। কিছু বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে পদত্যাগ করতে বলা হয়। সোমবার তিনি পদত্যাগ করেছেন।

আরও পড়ুন   Optical Illusion: ৩ শতাংশ পাঠক ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করে এই ধাঁধার সমাধান করতে পেরেছেন, আপনি কি তাদের একজন?

About Post Author