Home » RG KAR Hospital: আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য জমি দেবে সরকার, নির্যাতিতার স্মৃতিতে নির্মাণ হবে একটি ফ্লোর

RG KAR Hospital: আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য জমি দেবে সরকার, নির্যাতিতার স্মৃতিতে নির্মাণ হবে একটি ফ্লোর

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট : আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। আরজি কর হাসপাতালে ওই তরুণী চিকিৎসকের হত্যার পর বারবার নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন মেডিক্যাল কলেজগুলিতে রেস্ট রুমের ব্যবস্থা থাকবে না? আর জি কর হাসপাতালে গিয়ে সেই একই প্রশ্ন করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

আরও পড়ুন  RG KAR Hospital Student Death : আর জি করে তরুণী ডাক্তারকে শারিরীক নিগ্রহ করে খুনের ঘটনায় ১৪ দিনের পুলিশি হেফাজত ধৃত অভিযুক্তের

এদিকে, নৃশংস এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের শাস্তির দাবি জানান। শনিবার নবান্নে বসে উচ্চ-পর্যায়ের বৈঠক। সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য , মুখ্যসচিব বিপি গোপালিকা ,রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা। জানা গিয়েছে, এবার থেকে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সদের থাকার জন্য অ্যানেক্স বিল্ডিং তৈরি করবে রাজ্য সরকার। নির্মাণ কাজ শুরু করতে দ্রুত আরজি কর যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন RG Kar Hospital Rape and Murder Case : আরজিকর-কাণ্ডে সিবিআই তদন্তে আপত্তি নেই রাজ্যের, দোষীদের মৃত্যুদণ্ড চান মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেলগাছিয়া ট্রাম ডিপোতে আরজি কর হাসপাতালের হস্টেলের জন্য জমি দেবে নবান্ন। সেখানে তৈরি হবে বিল্ডিং। ওই বিল্ডিংয়ের একটা ফ্লোর নির্যাতিতা ডাক্তার ছাত্রীর স্মৃতিতে করা হবে। তবে যেহেতু নির্যাতিতার নাম সামনে আনা সম্ভব নয়, তাই কী নামে হবে সেটা আলোচনা করে ঠিক হবে। এদিন অন্যান্য সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, হাসপাতালের প্রতিটা ইন ও আউট গেটে সিসিটিভি বাড়ানো হবে। হাসপাতালের প্রতি গেটের নিরাপত্তা বাড়ানো হবে। হাসপাতালগুলিতে প্রয়োজন মত সিসিটিভিও বাড়ানো হবে বলে খবর।

#RGKARHospital

#Latestbengalinews

 

About Post Author