Home » আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথেই ওপিডি পরিষেবা শুরু করতে চলেছেন দিল্লি AIIMS-এর চিকিৎসকরা

আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথেই ওপিডি পরিষেবা শুরু করতে চলেছেন দিল্লি AIIMS-এর চিকিৎসকরা

সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে গোটা দেশ জুড়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। শুধু কলকাতা না, দেশের প্রায় সব হাসপাতালের চিকিৎসকরা এই প্রতিবাদে সামিল হয়েছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে গত শনিবারও ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করেছেন ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। তবে এর জেরে যাতে রোগীরা কোনও সমস্যা না পড়েন, তার জন্য অভিনব প্রতিবাদের ধরণ বেছে নিল দিল্লি এইমস। এবার রাজপথেই ওপিডি পরিষেবা শুরু করতে চলেছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে রাস্তায় দাঁড়িয়ে তাঁরা রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার থেকেই তাঁরা এই অভিনব প্রতিবাদ শুরু করতে চলেছে।

আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতি পালনের জেরে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এহেন পরিস্থিতিতে দিল্লি AIIMS-এর চিকিৎসকরা এমন সিদ্ধান্ত নিলেন যাতে রোগী দেখাও হবে, আবার আরজিকর কাণ্ডে প্রতিবাদও জানানো যাবে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে পরিষেবা আপাতত বন্ধই থাকছে। চিকিৎসকদের বক্তব্য, হাসপাতালে নিরাপত্তা এবং আরজিকর কাণ্ডে সুবিচার না দেওয়া পর্যন্ত তাঁদের এই প্রতিবাদ বজায় থাকবে। কলকাতার পৈশাচিক ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ডাক্তার, হাসপাতালের কর্মীরা। দিল্লি AIIMS-এর রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছে, আরজিকরের ঘটনার প্রতিবাদে তাদের কর্মবিরতি চলবে।

আরও পড়ুন  Sukhendu Shekhar Roy: গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দুশেখর রায়

তবে খোলা হয়েছে এমারজেন্সি পরিষেবা, ICU। সোমবার থেকে হাসপাতালের বহির্বিভাগের সমস্ত পরিষেবা চালু করা হবে রাজপথে। নির্মাণ ভবন অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রকের বাইরে এই ওপিডি শুরু করবেন চিকিৎসকরা। সোমবার সকাল ১১টা থেকে বিনামূল্যে এই ওপিডি-তে ডাক্তার দেখাতে পারবেন রাজধানীর বাসিন্দারা। হাসপাতালগুলিতে নিরাপত্তার দাবিতে এই অভিনব প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, আরজিকর কাণ্ডের প্রতিবাদ শুধু যে কলকাতার মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। দেশ ছাড়িয়ে বিদেশেও পড়েছে তার আঁচ। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে মেলবোর্নের প্রবাসীদেরও।

#DelhiAIIMS 

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhoshresigned  

#RGkarPrincipalSandeepGhosh    

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author