Home » RG KAR Doctor Deathঃ আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুরু মামলার শুনানি

RG KAR Doctor Deathঃ আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুরু মামলার শুনানি

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্টঃ  আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভের আগুন। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। ফলে মিলছে না পর্যাপ্ত পরিষেবা। বাড়ছে উদ্বেগ। আরজিকর কাণ্ডে এমারজেন্সির সামনেও বসানো হয়েছে পুলিশ পিকেট। এসবের মধ্যেই এবার সুপ্রিম কোর্টে শুরু আরজিকর মামলার শুনানি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানির জন্য উঠছে আরজিকরের মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত রয়েছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি-সহ অন্য আইনজীবীরা। সলিসিটর জেনারেল তুষার মেহতাও রয়েছেন এজলাসে।

আরও পড়ুন   ঝাড়গ্রামে হাতিকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ, উত্তরবঙ্গে হাতিকে পরানো হচ্ছে রাখি

এদিন সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘ এটা শুধুমাত্র একটি খুনের মামলা নয়। গোটা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়। তরুণ চিকিৎসক, ইন্টার্ন, বিশেষত মহিলা চিকিৎসকদের কর্মস্থলে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও ডিউটি রুম নেই। সুরক্ষার জন্য একটা প্রোটোকল তৈরি হওয়া উচিত। সুরক্ষিত কর্মস্থল তৈরি করা দরকার। মহিলারা যদি কর্মস্থলে যেতে না পারেন, তাহলে সমতা বলে কিছু থাকবে না। শুধু খাতায়-কলমে থাকলে হবে না, এমন প্রোটোকল তৈরি করতে হবে। ’

এরপরই মৃতার নাম ও ছবি প্রকাশে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, মৃতার নাম ও ছবি ছড়িয়া পড়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে। এরপরই তিনি প্রশ্ন করেন, সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়? এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন? বিকালে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খুন। এফআইআর দায়ের হয়েছিল বেলা ১১টা ৪৫মিনিটে। তার আগে কী করছিলেন অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ? ওই সময়ে মৃতার বাবা-মা ছিলেন না। হাসপাতালের দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা। মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে, সমাজে সবার অধিকার থাকবে কী ভাবে?’
এদিন পুলিশের ভূমিকা নিয়েও উষ্মাপ্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘ প্রথমে ঠিক ভাবে এফআইআর করা হয়নি। পুলিশ কী করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?’
একইসঙ্গে এদিন বিচারপতি মন্তব্য করেন, একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স।

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhoshresigned  

#RGkarPrincipalSandeepGhosh   

#RGKARDoctorDeath    

#Latestbengalinews

About Post Author