স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অগস্ট: এস্তেভিও উইলিয়ান। বয়স মাত্র ১৭। খেলেন ব্রাজিলের নামী ক্লাব পালমেইরাসের হয়ে। এই বয়সেই বাঁ পায়ের জাদুতে বিপক্ষের রক্ষণভাগে কাঁপুনি ধরান তিনি। সাবলীল ড্রিবলিং ও ফুটবল শৈলির জন্য নজর কেড়েছেন ইউরোপের বড় বড় ক্লাবের। এরই মধ্যে তাঁর মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ছায়া দেখতে শুরু করেছেন অনেকে। অনেকেই তাঁকে ডাকছেন ‘মেসিনহো’ নামে। যার আক্ষরিক অর্থ ‘ছোট মেসি’। এবার ব্রাজিলের সিনিয়র দলে ডাক পেলেন তিনি।

আগামী মাসেই ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন এস্স্তেভিও। আগামী ৬ সেপ্টেম্বর কুরিতিবায় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। চারদিন পর আসুনসিওনে সেলেকাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ম্যাচ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দরিভাল জুনিয়রের দলের কাছে। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। প্রতিটি মহাদেশীয় গ্রুপ থেকে মোট ছয়টি দল বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা দলকে প্লে-অফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে।
আরও পড়ুন: Mohun Bagan: হাড্ডাহাড্ডি ম্যাচে পঞ্জাবকে সাডেন ডেথে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান
আরও পড়ুন: Manuel Neuer: জার্মান ফুটবল দলে নয়্যার যুগের অবসান, জাতীয় দল থেকে অবসর নিলেন বিশ্বজয়ী ফুটবলার
আরও পড়ুন: OPTICAL ILLUSION: হাতে মাত্র ৪৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন
ব্রাজিল দল:
গোলরক্ষক: এদেরসন (ম্যান সিটি), অ্যালিসন বাকের (লিভারপুল), বেন্তো (আল নাসর)
রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), মার্কুইনহোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
ফরোয়ার্ড: রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), সাভিনিও (ম্যানচেস্টার সিটি)


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক