সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ গ্রেফতার টেলিগ্রাম অ্যাপের চিফ এগজেকিউটিভ পাভেল দুরভ। শনিবার সন্ধ্যায় প্যারিসের লে বুগেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সংক্রান্ত অপরাধের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সংস্থার CEO-কে। আজ, রবিবার পেশ করা হবে আদালতে। এদিকে, তাঁর গ্রেফতারির খবর ছড়াতেই টেলিগ্রাম ব্যবহারকারীদের মনে প্রশ্ন, অ্যাপটিও কি বন্ধ হয়ে যাবে?
আরও পড়ুন সিবিআই-এর স্পেশাল টিমের তত্ত্বাবধানে প্রেসিডেন্সি জেলে শুরু হল ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট
জানা গিয়েছে, শনিবার আজ়ারবাইজান থেকে ফিরছিলেন দুরভ। সেই সময়ই তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, টেলিগ্রাম অ্যাপের তথ্যভাণ্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল পাভেলকে। এরপরই রাশিয়া ছেড়ে দুবাইয়ে চলে যান তিনি। সেখান থেকেই অ্যাপের যাবতীয় কাজ পরিচালনা করতেন।

পরবর্তীত পাভেল দুরভের বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবার বুলিং, অপরাধ ও সন্ত্রাসবাদের প্রচারের অভিযোগ ওঠে। যার জেরে সিইও পাভেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তাঁর গ্রেফতারির খবর জানাজানি হতেই পদক্ষেপ করেছে রুশ সরকার। ইতিমধ্যেই ফ্রান্সে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
#Telegram
#PavelDurov
#chiefexecutiveoftheTelegramapp
#Latestbengalinews


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!