Home » মোহনবাগান না কাস্টমস? কে যাবে সুপার সিক্সে?

মোহনবাগান না কাস্টমস? কে যাবে সুপার সিক্সে?

সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট : মোহনবাগান না কাস্টমস? কে যাবে কলকাতা লিগের গ্ৰুপ লিগের পরবর্তী পর্ব সুপার সিক্সে? রবিবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান গ্ৰুপ লিগে নিজেদের ম্যাচ জেতার পরে এটাই এখন প্রশ্ন।

কলকাতা লিগে গ্রূপ বি থেকে প্রথম তিনদলের মধ্যে থেকে সুপার সিক্সে যেতে হলে মোহনবাগানকে শেষ তিনটি ম্যাচে জিততেই হবে। রবিবার প্রথম ধাপ তারা টপকাল রেলওয়েকে ৮-১ গোলে হারিয়ে। শুরুতে গোল হজম করলেও প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ১০ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট বেড়ে দাঁড়াল ১৬। অন্যদিকে, কাস্টমসের সংগৃহীত পয়েন্ট ১১ ম্যাচে ২১। বি গ্ৰুপ থেকে সুপার সিক্সে যাওয়া আগেই নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল ও ভবানীপুর। রবিবার ইস্টবেঙ্গল পিয়ারলেসকে ২-১  গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল। এ ম্যাচও গোল করলেন জেসিন টিকে। খেলার ৭৭ মিনিট পর্যন্ত গোল না হলেও খেলা শেষ লগ্নে জমে উঠে ও ইস্টবেঙ্গল ২ গোলে এগিয়ে যায়, কিন্তু খেলার শেষ মুহূর্তে আবার একটি গোল শোধ করে পিয়ারলেস। এই ম্যাচ জিতে ১১ ম্যাচে ৩১ পয়েন্টে  রয়েছে ইস্টবেঙ্গল,যেখানে সমসংখ্যক ম্যাচে ভবানীপুরের পয়েন্ট ২৮।  বি গ্রূপে তৃতীয় ও চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে মোহনবাগান ও কাস্টমস। এখন দেখার সুপার সিক্সে বা প্রথম ছয়ে -এই  দুই দলের কে পৌঁছায়?

আরও পড়ুন পাকিস্তানকে চুরমার করে নজির বাংলাদেশের

About Post Author