সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্টঃ বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত গুজরাট। টানা ৩ দিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। এখনও অবধি ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় ভাদর নদীড় জল ফুঁসছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে ১৪০টি জলাধার-বাঁধ ও ২৪টি নদী। ঘরছাড়া হাজার হাজার মানুষ। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী, বায়ুসেনা ও উপকূল রক্ষী বাহিনী।
প্রায় ২৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাটের ১১টি জেলায়। ফলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই মত প্রশাসনের। সেক্ষেত্রে নেওয়া হচ্ছে আগাম সর্তকতা। ইতিমধ্যেই গুজরাটের ওই ১১টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলেও লাল সতর্কতা জারি করেছে। হলুদ সতর্কতা জারি রয়েছে ২২ জেলায়।

গুজরাট সরকার জানিয়েছে, মোরবি, ভাদোদরা, ভারুচ, জামনগর, আরাবল্লি, পঞ্চমহল, দ্বারকা এবং ডাং জেলায় কমপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আনন্দে ৬ জন, আমেদাবাদে ৪ জন, গান্ধীনগর, খেদা, মহিসাগর, দাহোদ এবং সুরেন্দ্রনগরে ২ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন UPSC Exam: এই নথি না থাকলে আর বসা যাবেনা UPSC পরীক্ষায়, বিতর্কের মাঝে নয়া নিয়ম কেন্দ্রের
#Gujarat Flood
#ExtremeRain&FloodinGujarat


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর