সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্টঃ মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনা! এয়ারলিফ্টের সময় মন্দাকিনী নদীর পাড়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। জানা গিয়েছে, ভারতীয় বায়ু সেনার এমআই-১৭ চপারে বিকল হয়ে যাওয়া একটি হেলিকপ্টারকে এয়ারলিফ্ট নিয়ে যাচ্ছিল । সেইসময়ই লিনচোলি এলাকায় মন্দাকিনী নদীর পাড়ে দড়ি ছিঁড়ে পড়ে যায় বেসরকারি সংস্থার তৈরি হেলিকপ্টারটি।
আরও পড়ুন প্রায় ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ উঠল, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে দায়ের এফআইআর
ইতিমধ্যেই ভয়বাহ এই দুর্ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, কাটা ঘুড়ির মতো মাঝ আকাশ থেকে নীচে নামছে বিকল হেলিকপ্টারটি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, হেলিকপ্টারে কোনও যাত্রী না থাকায় ওই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, গত মে মাসেই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেসময়য় কেদারনাথ হেলিপ্যাডে এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়েছিল।
#ChopperCrashinKedarnath
#HelicopterAirlifted
#Kedarnath


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের