Home » আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতা – সহ দক্ষিণবঙ্গে, ফের কবে ভারী বৃষ্টি?

আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতা – সহ দক্ষিণবঙ্গে, ফের কবে ভারী বৃষ্টি?

সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্টঃ ফের হাওয়া বদল! বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি আরও শক্তিশালী হবে। পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি ওড়িশা এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। যার কারণে আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। অন্যদিকে, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে খবর। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে শুক্রবার বিকেলে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত।

আরও পড়ুন আরজিকর কাণ্ডে তিলোত্তমার ফরেন্সিক নমুনা সংগ্রহের প্রক্রিয়ায় ‘বড় ভুল’, দাবি CBI-র

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। পাল্লা দিয়ে বাড়ছে গরম।দক্ষিণবঙ্গের নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। শুক্রবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে, নিম্নচাপের জেরে শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওডিশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২. ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৭ থেকে ৮৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় তাপমাত্রা আরও বাড়বে।অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

#Weatherupdate 

#Latestbengalinews 

About Post Author