সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বরঃ আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। এর পাশপাশি বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি থেকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে খবর। পরবর্তী দু’দিনে এটি উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে এদিন বিকেলে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত।
আরও পড়ুন ফের শ্যুটআউট কলকাতায়! বাবুঘাটে লরিচালককে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ২
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাংলা এবং ওড়িশা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ থেকে ৯৬ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। শনিবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওডিশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত। অন্যদিকে, সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
#Weatherupdate
#Weatherreport
#Latestbengalinews


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!