সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বরঃ বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। এর পাশপাশি বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি থেকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী দু’দিনে এটি উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আরও পড়ুন আন্তর্জাতিক ফুটবলে সুয়ারেজ যুগের অবসান
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বাংলা এবং ওড়িশা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ থেকে ৯৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, নিম্নচাপের জন্য সমুদ্র উত্তাল থাকবে। দক্ষিণবঙ্গের মতো বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!