Home » ৯০০ গোল পূর্ণ রোনাল্ডোর, ছুঁলেন নতুন মাইলফলক

৯০০ গোল পূর্ণ রোনাল্ডোর, ছুঁলেন নতুন মাইলফলক

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৬ সেপ্টেম্বর: বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোল পূর্ণ  করে এই কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে নয়া ভঙ্গিতে নয়শো গোল উৎযাপন করলেন সিআরসেভেন। দীর্ঘদিন ধরে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মোট গোল পরিসংখ্যানের শীর্ষে রয়েছেন তিনি। কাছাকাছি রয়েছেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তাঁদের গোলের মধ্যে পার্থক্য বাষট্টি গোলের।

আরও পড়ুন       Kapil Parmar: পারমারের হাত ধরে প্যারালিম্পিক্সে ২৫ তম পদক ভারতের

বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেশনস লিগে পর্তুগালের জার্সিতে খেলতে নেমেছিলেন রোনাল্ডো । লিগের শেষ পাঁচ ম্যাচে একটাও গোল পাননি তিনি। তবে এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার পর থেকেই স্বমেজাজে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাচ শুরুর সাত মিনিটের মাথায় পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন দিয়োগো দালত। এরপর চৌত্রিশ মিনিটে নুনো মেন্দেসের ক্রস থেকে ভলিতে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ঊনচল্লিশ বছরের তরুণ রোনাল্ডো। ব্যবধান কমাতে পারেননি ক্রোয়েশিয়ার কোনও ফুটবলার। তবে ৪১ মিনিটের মাথায় দালতের আত্মঘাতী গোলে একটি গোল শোধ করেন লুকা মদ্রিচরা। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে মাঠ ছাড়েন রোনাল্ডোরা।

আরও পড়ুন   Optical Illusion: ৫ শতাংশ পাঠক পারবে নিচের ছবি দুটির মধ্যে থেকে মাত্র ৩০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে বের করতে, আপনি তাঁদের মধ্যে একজন?

প্রসঙ্গত, ২১ বছর পর প্রথম ব্যালন ডি’অরের দৌড়ে নেই ফুটবলের দুই মহাতারকা রোনাল্ডো-মেসি৷ ২০০৩ সালের পর এই প্রথম ২০২৪ সালে তাঁদের বাদ রেখেই প্রকাশিত হয় সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীর তালিকা। তালিকা প্রকাশের পর থেকেই শিরোনামে দুই কিংবদন্তি। তারমধ্যেই নিজের মুকুটে নয়া পালক জুড়লেন ২০১৬ সালের ইউরোজয়ী। নতুন নজির গড়ে রোনাল্ডো বললেন “আমি রেকর্ডের পিছনে দৌড়াই না, রেকর্ড দৌড়ায় আমার পিছনে।”

আরও পড়ুন    ‘সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলবে‘ , আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের আর্জি

#Cristianoronaldo

About Post Author