স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ সেপ্তেম্বরঃ আনোয়ার আলি নিয়ে কাটছে না জট। শুক্রবার ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসেল। তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না আনোয়ার এবারের আইএসএল খেলতে পারবেন কি না। বা খেললেও কোন দলের হয়ে মাঠে নামবেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আনোয়ার আলিকে চুক্তি ভাঙার অভিযোগে চার মাস নির্বাসন করেছিল। এছাড়াও নিষেধাজ্ঞা জারি হয়েছিল আনয়ারের দুই ক্লাব দিল্লি এফসি ও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। ফেডারেশনের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার মিলিতভাবে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আনোয়ার ,ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। আদালতের কাছে ইস্টবেঙ্গলের দাবি ছিল আনোয়ারের নির্বাসনে স্থগিতাদেশ দিতে হবে। কারণ শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ডিফেন্ডারকে মাঠে নামাতে তৎপর লাল-হলুদ শিবির। এদিকে ইস্ট বেঙ্গলের আদালতে অর্জির পদক্ষেপ ফেডারেশনের রায়ের অবমাননা বলে তিন পক্ষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিল মোহনবাগান। শুক্রবার আনোয়ার আলি মামলায় রায় শুনিয়েছে দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুনঃ Nuno Reis: রোনাল্ডোর ক্লাবে খেলা বিশ্বকাপার এবার মহামেডানে
আরও পড়ুনঃ Bangladesh Cricket Team: শরিফুলের চোট, দলে জাকির, ভারত সফরের দল ঘোষণা বাংলাদেশের
এদিন আদালতের রায় নিয়ে বেশ চিন্তিত ছিল ইস্টবেঙ্গল। আদালতের রায় সেই চিন্তার আগুনে ঘৃতাহুতি দিয়েছে। শুক্রবার আদালত ইস্টবেঙ্গল,মোহনবাগান ও ফেডারেশন সকল পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছে। ইস্টবেঙ্গলের আইনজীবীর প্রথম প্রশ্ন ছিল, পিএসসির রায়ে অ্যাপিল করার জায়গা কেন দেওয়া হয়নি? পাল্টা যুক্তিতে ফেডারেশনের আইনজীবী বলেছেন, এআইএফএফের আইন অনুযায়ী ১০ দিনের মধ্যে অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে। দু’পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শুনে আদালত স্পষ্ট করে দিয়েছে এই ক্ষেত্রে ফেডারেশন নিজস্ব কোনও আইন খাটাতে পারবে না। পিএসসির দেওয়া রায়কেও এদিন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই সুযোগেই মোহনবাগানের আইনজীবী পাল্টা সওয়াল করেন। আনোয়ারকে ছাড়পত্র বা NOC দেওয়ার জন্য মোহনবাগানকে নির্দেশ দিয়েছিল প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। মোহনবাগান পিএসসির সেই রায়কেও খারিজ করার আবেদন জানালে বিচারপতি ততক্ষণাৎ মেনে নিয়েছেন। খারিজ করেছেন সেই রায়ও। এরপর আবার শনিবার পরবর্তী শুনানির দিন দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ হকির মেগা ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান
ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির এনওসি (ছাড়পত্র) দেওয়ার রায়কে আদালত খারিজ করায় আরও বিপাকে পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। যে দাবিতে ইস্টবেঙ্গল আদালতে গিয়েছিল তার কিছুই সুরাহা হল না। শনিবার দিল্লি আদালতের রায়ের দিকে চেয়ে রয়েছে সকলেই। আপাতত, আনোয়ার আলির ভবিষ্যৎ কী? তা এখনও অনিশ্চিত!


More Stories
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?
৩১ সালে সুদসমেত ফিরিয়ে দেব : বুলডোজারের পরে অভিষেকের হুঙ্কার