Home » Bangladesh Cricket Team: শরিফুলের চোট, দলে জাকির, ভারত সফরের দল ঘোষণা বাংলাদেশের

Bangladesh Cricket Team: শরিফুলের চোট, দলে জাকির, ভারত সফরের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর: পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজে চুনকাম করেছে বাংলাদেশ। দুটি টেস্টেই আধিপত্য দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। তাঁদের এবার লক্ষ্য ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বৃহস্পতিবার দুই টেস্টের দল ঘোষণা করা হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সিরিজের দলটি ধরে রাখা হয়েছে। তবে , শরিফুলের চোট লাগার কারণে বাদ পড়েছেন। অন্যদিকে দলে ডাক পেয়েছেন জাকের আলি।
পাকিস্তান সফরে কুঁচকিতে চোট পান শরিফুল। স্ক্যানের পর চোট ধরা পড়েছিল বাঁ হাতি পেসারের। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। বর্তমানে রিহ্যাবে রয়েছেন শরিফুল। তাই বাড়তি ঝুঁকি নিয়ে তাঁকে ভারত সফরের দলে রাখা হয়নি। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে দলে রয়েছেন জাকের। প্রথম বার দেশের হয়ে টেস্ট অভিষেক হতে পারে তাঁর। যদিও ইতিমধ্যে সাদা বলের ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটার।
ভারত সফরে প্রত্যশামত দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাস, মুসফিকুর রহিম, তাসকিন আহমেদের মত অভিজ্ঞ ক্রিকেটারেরা। শরিফুল না থাকায় দলে রয়েছে চার পেসার। তাসকিনের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং নাহিদ রানা। অলরাউন্ডার শাকিব আল হাসান ছাড়া স্পিন বিভাগে রয়েছেন চার জন। তাঁরা হলেন মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নইম হাসান। পাকিস্তান সফরের দলে ছিলেন তাঁরা।
বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাকিব আল হাসান, লিটন দাস, শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদুল হাসান জয়, নইম হাসান এবং খালেদ আহমেদ।
#NazmulHossainShantara   
#Testseries
#ZakerAli  

About Post Author