Home » ফের হত্যার চেষ্টা ট্রাম্পকে, তবে কেন? কে চালালো এই হামলা?

ফের হত্যার চেষ্টা ট্রাম্পকে, তবে কেন? কে চালালো এই হামলা?

সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট: ফের হামলা ডোলান্ড ট্রাম্পের উপর। গলফ কোর্টের পাশে একটি ঝোপের আড়াল থেকে হত্যার চেষ্টা চালালো এক বন্দুকধারী। সিক্রেট সার্ভিসের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এফবিআই সূত্রে জানা গিয়েছে আটান্ন বছরের দুস্কৃতি উইক্রেনের সমর্থক। ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে দুস্কৃতি তার গলফ ক্লাবে, খেলার মাঠের পাশে লুকিয়ে বসেছিলেন। তবে ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি, তিনি এখন নিরাপদ।

আরও পড়ুন  কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ফের বৈঠকের ডাক, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের

রবিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় অবস্থিত একটি গলফ ক্লাবে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই গলফ কোর্টের পাশে লুকিয়ে থাকা এক ব্যক্তি গুলি করে হত্যার চেষ্টা করেন তাঁকে। যদিও গুলি ট্রাম্পের গায়ে লাগেনি। গুলির আওয়াজ পাওয়া মাত্র প্রতিরক্ষা বাহিনী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে হামলাকারীর নাম রায়ান ওয়েসলি রুথ। উত্তর ক্যারোলিনার গ্রিন্সবরোতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

আমেরিকার নামকরা সংবাদ মাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ সূত্রে খবর, এই হামলাকারী রুথ রাশিয়া-উইক্রেন যুদ্ধে ইউক্রেনের সমর্থক। তিনি গতবছর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর তিনি একবার ইউক্রেনে গিয়েছিলেন। সেখানে ইউক্রেন বাহিনীতে আফগান সৈন্যদের নিয়োগ করতে সহায়তাও করেছিলেন। এমনকি শুধু সামরিক নয় ইউক্রেনের পক্ষে রাজনীতিক সমর্থন জোগাড় করতেও চেষ্টা চালিয়েছিলেন আটান্ন বছরের এই ব্যক্তি। ‘নিউ ইয়র্ক টাইমস’ এই ব্যক্তির সমাজ মাধ্যম হ্যান্ডেল ক্ষতিয়ে দেখে জেনেছে, রুথ বারংবার সেখানে মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলেছেন।

এমনকি তার হোয়াটসঅ্যাপ বায়োতে ​​লেখা, “আমাদের প্রত্যেককে মানবাধিকার ও গণতন্ত্রকে রক্ষার তাগিদে ছোট ছোট পদক্ষেপ করতে হবে।” সে ঘোরতর ট্রাম্প বিরোধী। তার মতে আমেরিকায় উন্নতি নয় বরং আমেরিকানদের দাস করে রাখাই ট্রাম্পের উদ্দেশ্য। ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থীকেই সমর্থন করেছিলেন রুথ। তবে গণতন্ত্র ও স্বাধীনতার বার্তাবাহি ব্যক্তি কেন ট্রাম্প বিরোধিতায় হত্যার চেষ্টায় নেমে এল তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ব্যক্তিগত ক্ষোভই হামলার কারণ মনে করছেন অনেকে।

আরও পড়ুন  Sexual abuse in Kolkata hospita: ফের যৌন নির্যাতনের অভিযোগ খাস কলকাতার হাসপাতালে

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়বেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে তাঁর ওপর দ্বিতীয়বার প্রাণঘাতী হামলা চিন্তায় ফেলছে রিপাবলিকান শিবিরকে।

#AttackonDonaldTrump  

#RyanWesleyRuth

#FormerUSPresident 

#TheNewYorkTimes

About Post Author