সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! বিস্ফোরণের তিব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ১০টি বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক শিশু-সহ ৫ জনের। গুরুতর আহত আরও ৫ জন। সোমবার মধ্যরাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নৌশেরায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ১০টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা গুদামে ছড়িয়ে পড়ে৷ আগুন লাগার কারণেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের অন্তত ১০টি বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন আগরা রেঞ্জের আইজি দীপক কুমার-সহ জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল, এনডিআরএফ ও এসডিআরএফকে। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করে তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় ৫ জনের।
ঘটনা প্রসঙ্গে আইজি দীপক কুমার বলেন, ‘সাধারণত জনবহুল এলাকায় এই ধরনের বাজির গুদামের অনুমতি দেওয়া হয় না। এখানে যে গুদামটি ছিল তার অনুমতি দেওয়া হয়েছিল এখান থেকে অনেকটা দূরে ফাঁকা জায়গায়। তবে সম্পূর্ণ বেআইনিভাবে এখানে মজুত করা হচ্ছিল বাজি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।’
আরও পড়ুন আরজিকর মামলার শুনানি লাইভ সম্প্রচার না করার আর্জি কপিল সিব্বলের
#FirecrackerFactoryBlast #FirozabadBlast #Uttarpradeshblast #Latestbengalinews


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর