সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বরঃ প্রয়াত ইতালির প্রাক্তন ফুটবলার সালভাতোর স্কিলাচ্চি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ইতালির পালেরমোর হাসপাতালে ৫৯ বছর বয়সে মৃত্যু হয়েছে ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। বুধবার মিলান ক্লাবের তরফে তাঁর প্রয়াণের খবর ঘোষণা করা হয়েছে। ১৯৯০ সালের বিশ্বকাপে ইতালি সেমি-ফাইনালে প্রতিযোগিতা শেষ করেছিল। দলের সেই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্কিলাচ্চি। বিশ্বের সর্বত্র নিজের ডাকনাম ‘টোটো’ তেই পরিচিত ছিলেন এই ফুটবলার। এক সময় মাঠে একক দক্ষতায় বিপক্ষকে উড়িয়ে দেওয়া ফুটবলার হারাতে পারেননি ক্যান্সারকে। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত ইতালি।

আরও পড়ুনঃ UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে তাণ্ডবে ফুটবল বায়ার্নের, নজির গড়লেন হ্যারি কেন
আরও পড়ুনঃ চেন্নাইয়ের চড়া রোদে অনুশীলন ভারতীয় দলের, ফিল্ডিংয়ে জয় কোহলিদের
ইটালির নীচের ডিভিশনের ক্লাব ‘মেসিনা’ থেকে উত্থান স্কিলাচ্চির। যৌবনে ফুটবল জগতে এলেও একটু বেশি বয়সে ১৯৮৮-৮৯ মরসুমে সর্বপ্রথম নজরে এসেছিলেন। ইটালির দ্বিতীয় ডিভিশনে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।এর পরে ১৯৮৯ থেকে ১৯৯২ তিন বছর তিনি খেলেছেন জুভেন্টাসের হয়ে। ১৯৮৯-৯০ মরসুমে কোপ্পা ইটালিয়া এবং উয়েফা কাপ জিতেছেন দেশের হয়ে । ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে গিয়েছিল ইতালি। সেই ম্যাচে নির্ধারিত সময়ের শেষে স্কোর ছিল ১-১। ইতালির হয়ে একমাত্র গোলটি করেছিলেন স্কিলাচ্চিই। তৃতীয় স্থানের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধেও গোল করেছিলেন। সেই মরশুমে ইতালির সাবস্টিটিউট ফুটবলার হিসাবে অভিযান শুরু করলেও প্রতিযোগিতার শেষে ছ’গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। ১৯৯০ সালের ব্যালন দি’অরের তালিকাতেও লুথার ম্যাথিউশের পরে দ্বিতীয় স্থানেই নাম ছিল প্রয়াত ফুটবলারের। ১৯৯৪ সালে ইন্টার মিলানের উয়েফা কাপও জিতেছিলেন ইতালিয়ান স্ট্রাইকার।
আরও পড়ুনঃ EFL Cup: রেকর্ড ৩৪ টি টাইব্রেকারের দিনে সাত গোলে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
স্কিলাচ্চিই ইটালির সেই প্রথম ফুটবলার যিনি জাপানের জে লিগে খেলতে গিয়েছিলেন। জুবিলো ইওয়াতায় যোগ দিয়েছিলেন ১৯৯৭ সালে । ১৯৯৭ সালে তাদের লিগ জিতিয়েছিলেন। ১৯৯৯ সালে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে ১৯৯০ এর বিশ্বকাপে আসাধারন প্রদর্শনের সৌজন্যেই তাঁর স্মৃতি রয়ে যাবে ফুটবলের ইতিহাস বইতে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত