সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৮ সেপ্টেম্বর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে খেলতে নেমে ম্যাচেই পয়েন্ট হাতছাড়া করল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ নরওয়ের তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে ৯ গোল করা আর্লিং হাল্যান্ডের ওপর ভরসা ছিল দলের। এদিন জয়সূচক গোল এনে দিতে ব্যর্থ হলেন তিনিও। লিগের আর এক ম্যাচে পিএসজিকে ঘরের মাঠে প্রায় হারিয়ে দিয়েছিল প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা জিরোনা। তবে খেলার নব্বই মিনিটে জিরোনার গোলরক্ষকের আত্মঘাতী গোলে জয় পেয়েছে প্যারিসের ক্লাব।
বৃহস্পতিবার ম্যান সিটির সঙ্গে ইন্টার মিলনের ম্যাচে বেশিরভাগ সময় বল পায়ে রেখেছিলেন হাল্যান্ডরাই। পাঁচবার সঠিক লক্ষে শটও নিয়েছিলেন সিটির স্ট্রাইকাররা। তবে একবারও বল জড়িয়ে দিতে পারেননি বিপক্ষের জালে। হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে সিটিজেনদের রুখে দিয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠে তাঁরাও করতে পারেনি একটিও গোল। নির্ধারিত সময়ের শেষে স্কোরবোর্ড গোলশূন্য থাকায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই ক্লাব।

এদিকে পার্ক দ্য প্রিন্সেসে পিএসজির মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ফুটবল ক্লাব জিরোনা। ম্যাচে গোলের সম্ভাবনা বেশি জাগিয়েছে পিএসজি। তবে জিরোনার রক্ষণ ভেঙে বল রাখতে পারেনি গোলে। তবে পিএসজির উসমান দেম্বেলে বিপক্ষের গোল রক্ষক গাযানিকাকে চকমা দিয়ে একটা দারুন শট নিলেও তা গিয়ে বারে লাগে। অবশেষে খেলার নব্বই মিনিটে পর্তুগিজ ফ্যুট ব্যাক নুনো মেন্ডেজ গোলমুখী জোরালো শট মারলে তা গাযানিকার হাতে গেলেও দুপায়ের মাঝ দিয়ে জড়িয়ে যায় জিরোনার গোলে। ১-০ গোলে জয়লাভ করে এমবাপ্পের প্রাক্তন দল।
আরও পড়ুন One Nation One Election: ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশনের’ পথে আরও এক কদম এগোল মোদি সরকার
পিএসজির জয়ের রাতেই ক্লাব ব্রাগাকে ৩-০ গোলে হারিয়ে হারিয়েছে ব্রুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে ৫-১ গোলে স্লোভান ব্লাতিসলাভাকে হারিয়েছে সেল্টিক। বড় খেলা কাল মধ্যরাতে। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা মুখোমুখি হবে মোনাকোর।
#UEFA Champions League #Manchester City #English Premier League #Spanish Football Club Girona


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই