সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর: ফের রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রবিবার থেকে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। এদিকে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।অন্যদিকে, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন Anubrata Mondal: জামিনে মুক্তি অনুব্রতর, পুজোর আগেই ফিরছেন বীরভূমে
পূর্বাভাস বলছে, বুধবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। সকালের দিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। বিকেলের পর এটি উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৬ থেকে ৯৫ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা বেশি থাকবে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা ও হুগলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওডিশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। আগামী ২৪ ঘণ্টায়এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!