Home » নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা

নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : নারকীয় ঘটনার বর্ণনা মধ্যে কাউকে হাসিঠাট্টায় মেতে উঠতে ও অট্টহাস্য করতে দেখেছে কেউ? তামিলনাড়ু পুলিশের আধিকারিকরা হাসে। এক নাবালিকার হ*ত্যা ও ধ*র্ষণের নৃশংস ঘটনা বলার ফাঁকে তরুণী মহিলা পুলিশ আধিকারিকের হাসি আর থামেনা। পাশে বসে থাকা পুলিশদের মুখে হাসিঠাট্টা ও মজার রেশ । তামিলনাড়ু পুলিশের আধিকারিকদের সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া দেখে দেশবাসী স্তম্ভিত-হতবাক।

প্রসঙ্গত, সুলুরের দশ বছরের বাচ্চা মেয়েটি আর বাড়ি ফিরে আসবে না। ২১ মে সন্ধ্যের একটু আগে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার দেহ খুঁজে পাওয়া যায় নারকোল বাগানে বাড়ির কাছে নারকেল বাগানে। তাকে হত্যার আগে তার উপরে যৌন নিগ্রহের জন্য স্পষ্ট। তামিলনাড়ুর কোয়েম্বাটরের সুলুরের ঘটনায় অভিযুক্ত হিসেবে দুজনকে চিহ্নিত করে ইতিমধ্যেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। তবে এই বিষয়ে প্রশাসনিক বিবৃতি হিসেবে দেওয়ার ফাঁকে তামিলনাড়ু ওয়েস্ট জোনের পুলিশের সাংবাদিক সম্মেলনে তামিলনাড়ু পুলিশ আধিকারিক রাময়া ভারতী বা তার সহকর্মীদের হাসি-ঠাট্টার ভিডিও এখন দৃষ্টিকটু ভাবে ভাইরাল।।

About Post Author