Home » চুল ঝরার সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন

চুল ঝরার সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন

সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর: হেয়ার ফলের সমস্যায় ছেলে থেকে মেয়ে উভয়েই কমবেশি হিমশিম খান। তখন দামি দামি প্রোডাক্ট কিনে মাখা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু এত কিছু করার পরেও যখন কোনও লাভ হয় না, তখন স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ে। বর্ষাকালে এই সমস্যা আরও যেন বেড়ে যায়। এইসময় হেয়ার ফলের সমস্যায় নিয়মিত চুলের পরিচর্যা করা প্রয়োজন। জেল্লাদার চুল মানেই সঠিক যত্ন। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে হেয়ার ফলের সমস্যায় ভুগতে হয়। হেয়ার ফল কমাতে অ্যালোভেরার, পেঁয়াজ, আমলকী দারুণ কাজ করে। পুজোর আগে হেয়ার ফলের সমস্যায় প্রয়োজনমত হেয়ার কেয়ার করা অত্যন্ত জরুরি। তাই পুজোর আগে চুল ঝরার সমস্যায় বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন-

আরও পড়ুন  ফুটবলের মাঠ ছেড়ে এবার হলিউডে পা মেসির, খুললেন প্রযোজনা সংস্থা

আমলকীর গুঁড়ো
আমলকী চুলের ময়লা পরিষ্কার করতে এবং চুল মজবুত করতে খুবই সাহায্য করে। ১ টেবিল চামচ আমলকী পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে নিন। এরপর তাতে পরিমাণ মত জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। পেস্টটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ৩০ মিনিটের জন্য লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এছাড়াও গরম নারকেল তেলের সঙ্গে আমলকীর গুঁড়ো মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন।
অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।

কারি পাতা
কারি পাতা চুলের টনিকের জন্যও ভাল কাজ করে। এটি মাথার ত্বককে ময়শ্চারাইজ এবং পুষ্ট রাখতে সহায়তা করে। এক মুঠো কারি পাতা নিন এবং এতে ২-৩ টেবিল চামচ নারকেল তেল দিয়ে প্যানে ফোটান। কিছুক্ষণের জন্য ফুটতে দিন এবং পরে মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে এটি মাথায় লাগান। কারি পাতায় ভিটামিন বি-৬ থাকার কারণে এই পাতাগুলি চুলের গোঁড়া শক্তিশালী করতে সহায়তা করে।

গ্রিন টি ও আর্গন অয়েলের হেয়ার সিরাম
চুলের যত্নে গ্রিন টি খুবই উপকারী। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের জেল্লা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। তাই গ্রিন টি-এর সিরাম যে আপনার চুলের হাল হকিকত বদলে দিতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না! এই সিরাম তৈরি করার জন্য আপনার প্রয়োজন ১/২ কাপ গ্রিন টি (ঠান্ডা করে নিতে ভুলবেন না), ২ টেবিল চামচ আর্গন অয়েল এবং ৫ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল।গ্রিন টি-এর মধ্য়ে এই দুই উপকরণ মিশিয়ে তৈরি করুন আপনার হেয়ার সিরাম। তারপর তুলোর বল সিরামে ডুবিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগালেই মিলবে সুফল।

#Latestbengalinews #Hairfallprobelm #Haircare #Curry leaves #Argan oil #Aloe vera

About Post Author