সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট: বয়স একটু বাড়তে না বাড়তেই অনেককেই গোড়ালির ব্যথায় ভুগতে হয়। আর এই গোড়ালির ব্যথায় এতটাই বেশি হয় যে এর থেকে খুব একটা বেশি রেহাই পাওয়া যায়না। এমনকী এই গোড়ালির ব্যথায় জ্বালাপোড়ার সম্মুখীন হতে হয়। সাধারণত অস্টিওআর্থ্রাইটিস, গাউট, নার্ভের সমস্যা, রক্তনালীতে রক্তসঞ্চালন বন্ধ হয়ে যাওয়া এবং জয়েন্টে ইনফেকশনের কারণে গোড়ালির ব্যথায় ভুগতে হয়। গোড়ালির ব্যথায় যথাসময় রোগীর ব্যবস্থা না নিলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারের মাধ্যমে এই ব্যথার থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও লাল ক্যাপসিকাম, ওটস, আদা, পালং শাক,আঙুর হলুদ, রসুন ইত্যাদি খেতে পারেন।
আরও পড়ুন সিবিআই-এর স্পেশাল টিমের তত্ত্বাবধানে প্রেসিডেন্সি জেলে শুরু হল ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট
সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি-এর ভাণ্ডার। এই দুই উপাদান একত্রে মিলে হাড়ের প্রদাহ প্রশমিত করে। এছাড়া ভিটামিন ডি সরাসরি হাড়ের জোর বাড়তে সাহায্য করে। তাই নিয়মিত বিদেশি সামুদ্রিক মাছ খেলে গোড়ালির ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে স্যালমন, টুনা এবং সর্ডিনের মতো মাছ খান।
বীজ ও বাদাম
বাদাম, হ্যাজেল নাট, চিনা বাদাম, আখরোট এগুলির মধ্যে তিনটি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ থাকে। তাছাড়া এর মধ্যে ব্যথা বিরোধী বৈশিষ্ট্য থাকে। তাছাড়াও এই বীজ এবং বাদামে থাকে ফাইবার, ম্যাগনেসিয়াম জিংক, ক্যালসিয়াম এবং ভিটামিন-ই। এটি পলিআনস্যাচুরেটেড এবং মনোসেচুরেটেড ফ্যাটের উৎস যা গোড়ালির ব্যথা, এমনকি হার্টের জন্য খুব উপকারী।

বেরি
সব ধরনের বেরি জাতীয় ফল। যেমন ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা জয়েন্টের ব্যথা থেকে আমাদের মুক্তি দেয়। এটিতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রী রেডিক্যাল থেকে আমাদের মুক্তি দেয়।
ডার্ক চকলেট
ডার্ক চকলেট এর মধ্যে আছে ইনফ্লামেটরি বৈশিষ্ট্য। যা শরীরের প্রদাহের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। ডার্ক চকলেট একটি স্বাস্থ্যকর খাবার।
সাধারণ শাকসবজি
কিছু সাধারণ শাকসবজি যেমন ফুলকপি, ব্রোকলি ইত্যাদিতে সাল ফেরার নামক একটি যৌগ পাওয়া যায়। যেটি আর্থারাইটিস জনিত ব্যথা কমাতে খুবই উপকারী। এর পাশাপাশি মৌসুমী শাকসবজি খাওয়া খুবই উপকারী।এই শাকসবজি গুলি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে চাষের কীটনাশক ও সার না থাকে।
#anklepain ,
#omega-3fattyacids ,
#Latestbengalinews ,
#Healthcare


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু