সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরেই প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। যার মধ্যে রয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা। এদের মধ্যে বাঁকুড়ার পরিস্থিতি উন্নতির দিকে এগোলেও এখনও জলমগ্ন হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশ। এখনও পর্যন্ত বানভাসি অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি বেহাল অবস্থা ঘাটালের। ইতিমধ্যে প্লাবিত এলাকা গুলোয় ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন একাংশ। তবে কোথায় ঘাটালের সংসদ দেব ? প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। রবিবার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে ঘাটালে পৌঁছে গেলেন সেখানকার তৃণমূল সাংসদ দীপক অধিকারী বা দেব। সেখানে মুখ খুললেন অতি চর্চিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়েও।

আরও পড়ুনঃ ‘শীঘ্রই কলকাতায় তৈরি হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট’, মার্কিন সফরে গিয়ে বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি
বাংলার এই বন্যার জন্য আগেই ঘাটাল পরিদর্শনে এসে কেন্দ্রকে দায়ী করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন ডিভিসি বিজেপি শাসিত রাজ্য গুলির ক্ষেত্রে এত জল একসঙ্গে ছাড়ে না। তবে বাংলার বেলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এত জল ছেড়েছে দামোদর ভ্যালি করপরেশন। যা নিয়ে ইতিমধ্যে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন ঘাটালে দেবও ডিভিসির জল ছাড়াকেই দায়ী করে বললেন, “পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এত পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়িত হলেও সম্ভব হত কি না, সন্দেহ আছে। বৃষ্টি থেকে হওয়া বন্যা এই প্ল্যানের দ্বারা সামাল দেওয়া সম্ভব।’’
ঘাটাল নিচু ও বন্যাপ্রবন এলাকা। কার্যত প্রতিবছর বর্ষার মরশুমে এলেই দেবের ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে আলোচনায় উঠে আসে। এদিনও তা নিয়ে কথা উঠলে দেবের বক্তব্য, “মাস্টারপ্ল্যানের সুপারিশ করে যে মান সিংহ কমিটি, তা বাস্তবায়িত হলেই ঘাটালের অর্ধেক এলাকায় নদী হয়ে যাবে। তবে সেটা এক্ষুনি সম্ভব নয়। প্ল্যান অনুযায়ী দু’টি নদীকে মেলাতে চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে হবে। রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কাজটা দ্রুত গতিতে শুরু করার। জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখন সমস্যা হল বেশ কিছু জমিতে দোকান তৈরি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে রাস্তা দিয়ে বড় মেশিন ঢুকতে পারবে না। দোকানগুলির মালিকদের সঙ্গে কথা চলছে। দ্রুতই কাজ শুরু করার চেষ্টা চলছে।”


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন