Home » Haryana Assembly Election: ‘আমার রক্তে কংগ্রেস..’ হরিয়ানা নির্বাচনের আগে হাতশিবিরের স্বস্তির নাম শৈলজার

Haryana Assembly Election: ‘আমার রক্তে কংগ্রেস..’ হরিয়ানা নির্বাচনের আগে হাতশিবিরের স্বস্তির নাম শৈলজার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ আগামী মাসের শুরুতেই হরিয়ানায় নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সবপক্ষ। কিন্তু প্রচারে দেখা যাচ্ছে না হরিয়ানার বলিষ্ঠ কংগ্রেস নেত্রী কুমারী শৈলজাকে। যিনি আবার গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। একাধিক দলীয় কর্মসূচিতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির পাশে যাকে দেখা গিয়েছে। কেন দলীয় প্রচারে তিনি নেই? তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। অনেক মহল থেকে দাবি করা হয় অতীতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জীতিন প্রসাদদের পদানুসরণ করে হাত ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন তিনি। কারণ হরিয়ানা কংগ্রেসের আর এক বর্ষীয়ান নেতা ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে মতপার্থক্য। শৈলজাকে দলে পতে মরিয়া হয়ে ওঠে বিজেপিও। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের অন্যতম বলিষ্ঠ বিজেপি নেতা মনোহর লাল খট্টর তাঁকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানান।

আরও পড়ুনঃ Durga Puja Grant: “১০ লক্ষ করে দিন, ৮৫ হাজারে কিচ্ছু হয় না” দুর্গার ভান্ডার নিয়ে রাজ্যকে খোঁচা কলকাতা হাইকোর্টের 

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

সেই পরিস্থিতিতে এবার মুখ খুললেন কুমারী শৈলজা। জানিয়ে দিলেন তিনি কংগ্রেসেই থাকবেন। সোমবার একটি অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী বলেন,  “আমার রক্তে কংগ্রেসের রক্ত বইছে। আমি চাই আমি শেষযাত্রায় দলীয় পতাকা জড়িয়ে থাকবে আমাকে। ঠিক আমার  বাবার মতো।” একই সঙ্গে হরিয়ানায় কংগ্রের অন্দরে কোনও বিবাদ নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়ে দেন দলের অভ্যন্তরে অনেক বিষয়ে আলোচনা হয়, যা জনসমক্ষে আলোচনার জন্য নয়। এরসঙ্গে তিনি বলেন, দলীয় প্রার্থী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত যে দলের শীর্ষ নেতৃত্ব নেবেন।

আরও পড়ুনঃ ফের ট্রেন দুর্ঘটনা! ফরাক্কায় চলন্ত মালগাড়ি থেকে খুলে গেল একাধিক বগি

আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। মোট ৯০ টি কেন্দ্র রয়েছে। চলতি বছর হওয়া লোকসভা নির্বাচনে এই রাজ্যে ভাল ফল করে কংগ্রেস। দশটির মধ্যে থেকে পাঁচটি আসন পায় হাত শিবির। রাজনৈতিক মহলের একাংশের দাবি এবার হরিয়ানায় ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে কুমারী শৈলজার দলত্যাগ ও বিজেপিতে যোগদান যে কংগ্রেস শিবিরে জন্য বড় ধাক্কা হত, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপাতত সব জল্পনায় জল ঢাললেন কংগ্রেস নেত্রী।

About Post Author