Home » Anubrata Mondal: দু’বছর পর নিচুপট্টির বাড়িতে ফিরে কেঁদে ফেললেন অনুব্রত

Anubrata Mondal: দু’বছর পর নিচুপট্টির বাড়িতে ফিরে কেঁদে ফেললেন অনুব্রত

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: অবশেষে ঘরে ফিরলেন অনুব্রত মন্ডল। বীরভূমের যে নিচুপট্টির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ২৫ মাস পর সেই বাড়িতে ফিরেই কেঁদে ফেললেন সকলের প্রিয় ‘কেষ্টদা’। প্রথমে আসানসোল সংশোধনাগারে ও পরে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেয়েছিলেন দুদিন আগেই।  সোমবার রাতে মেয়ে সুকন্যার সঙ্গে বিমানে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতার দমদম বিমানবন্দরে। ভোর সাড়ে ৫টা নাগাদ সেখান থেকে রওনা দেন বীরভূমের উদ্দেশে। তারপর সকাল ৯টায় বোলপুরে নিচুপট্টির বাড়িতে পৌঁছান বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। 

আরও পড়ুন: ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, রেললাইন থেকে ছিটকে গেল ৫টি কামরা

অনুব্রত মন্ডলেরফেরার খবর শোরগোল ফেলে দিয়েছিল গোটা জেলায়। সোমবার সকাল থেকেই নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমিয়েছিল তাঁর অনুরাগীরা। বাড়িতে প্রবেশের সময় কার্যত কেঁদে ফেললেন অনুব্রত। বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁর কথায়, “দিদির পাশে ছিলাম, আছি, থাকব। শরীর ভাল থাকলে খুব তাড়াতাড়ি দিদির সঙ্গে দেখাও করব। আদালতকে আমি সন্মান করি, আইন মেনে চলেছি। দিদি ও গোটা রাজ্যবাসীকে আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাই।”

আরও পড়ুন: পাঁচ ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ হরিদেবপুরের হস্টেলে, গ্রেফতার এক শিক্ষক সহ দুই

আরও পড়ুন: নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

প্রসঙ্গত, ইডির হাতে গরু পাচার মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন অনুব্রতর মন্ডল। এই মামলায় একাধিক বার তাঁর আইনজীবী বেলের আর্জি জানালেও ইডির আবেদনে তা খারিজ করেছে আদালত। তবে এবার আদালত স্পষ্ট করে দিয়েছে “অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যে তথ্য রয়েছে তাতে বোঝা যায় যে গরু পাচারের সঙ্গে তৃণমূল নেতার যোগসূত্র ছিল। তবে তিনিই যে সিন্ডিকেটের প্রকৃত চালক তা প্রমাণিত হয় না।” কার্যত অনুব্রতর জামিন মঞ্জুর করেছে আদালত। গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী বীরের সম্মান দিয়ে তাঁকে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। তবে রাজ্যে ফিরে এখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি কেষ্টর। ঘটনা চক্রে মঙ্গলবারই দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করতে বীরভূমে যাচ্ছেন তৃণমূল নেত্রী। তাই সেই সূত্রেই আজ তাঁদের দেখা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

About Post Author