সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৩ সেপ্টেম্বর: হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ মুহূর্তে বাজিমাত মোহনবাগানের। ঘরের মাঠে নর্থ ইস্টকে হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালের বদলাও পূর্ণ করলো শুভাশিসরা। সোমবার যুবভারতীতে ৮৬ মিনিট পর্যন্ত সমানে সমানে দৌঁড়াচ্ছিল উভয় দল। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে কামিংসের জয়সূচক গোলে এগিয়ে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন। সম্প্রতি ডুরান্ড ফাইনালে টাইব্রেকারে নর্থ ইস্টের কাছে হেরে শিরোপা হাত ছাড়া করেছিল প্রতিযোগিতার সব থেকে সফল দল মোহনবাগান । তবে এদিন সেই ভুল করেনি মলিনার ছেলেরা। প্রতিশোধের সঙ্গে আইএসএলের প্রথম জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। এক গোলে জিতে শেষ হাঁসি তাদের ঠোঁটে। খেলার শেষে স্কোরবোর্ড ৩-২ ।

আরও পড়ুন: Premier League: দশজনের আর্সেনালের বিরুদ্ধে আটকে গেল ম্যানচেস্টার সিটি
সোমবার খেলায় ভাল আক্রমন- প্রতি আক্রমণ হলেও, পরিচিত ছন্দে দেখা গেল না মোহনবাগানকে। ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই ডান দিকের উইং থেকে আলাদিনের বাড়িয়ে দেওয়া বলে জোরালো শট করেন মরক্কোর বেমামা। বল বাঁচানোর কোনও সুযোগ পাননি বাগানের গোল রক্ষক বিশাল কাইথ। শুরুতেই এগিয়ে ডুরান্ড ফাইনালের স্মৃতি মনে করিয়ে দেয় নর্থ ইস্ট। তবে দশ মিনিটেই বাংলার ছেলে দীপেন্দুর বিশ্বাসের অসাধারণ হেডে পরাস্ত হয় নর্থ ইস্টের গোল রক্ষক গুরমিত। বল জড়িয়ে যায় তাঁদের গোলে। খেলায় সমতা ফেরায় মোহনবাগান । গোল খেয়ে আরও জ্বলে ওঠে পেদ্রো বেনালির দল। ২৪ মিনিটে আবার সবুজ মেরুনের গোলে বল রাখেন নর্থ ইস্টের আলাদিন। তারপর প্রথমার্ধের খেলায় আসেনি আর কোনও গোল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় জাবাকোরা।
আরও পড়ুন: CHESS OLYMPIAD: বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা জিতে ইতিহাস ভারতের
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই প্রত্যাবর্তনের সিদ্বান্ত নেয় মোহনবাগান। একষট্টি মিনিটে অধিনায়ক শুভাশিস বোসের গোলে খেলায় আবার সমতা আনে সবুজ-মেরুন। তবে গোলটি নিয়ে তৈরি হয় প্রবল বিতর্ক। এদিন দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই বৃষ্টি শুরু হওয়ায় মাঠ জিভে গিয়েছিল। কার্যত কর্নার থেকে অলড্রেডের দেওয়া হেড ধরতে গিয়ে পা পিছলে পড়ে যান গুরমিত। বলটি গিয়ে পড়ে গোলের সামনে। ছুটে এসে গোল রোক্ষককে কোনও সুযোগ না দিয়ে শুভাশিস বল পাঠিয়ে দেন নর্থ ইস্টের জালে। গোলটির বৈধতা নিয়ে বেনালির ছেলেরা আপত্তি প্রকাশ করলেও, তাঁদের অভিযোগ পাত্তা পায়নি রেফারির কাছে। খেলা হয়ে যায় ২-২ ।
এরপর একটা সময় মনে হয়েছিল ম্যাচ শেষ হবে অমীমাংসিত। তবে শেষের দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মলিনার দল। অবশেষে বক্সের কাছে সাহালের বাড়ানো বলে নর্থ ইস্টের গোল লক্ষ্য করে শট মারেন কামিংস। বল খুঁজে নেন বিপক্ষের জাল। এরপর শেষ কয়েক মিনিট সমতা ফেরানোর চেষ্টা করলেও মোহনবাগানের ঝুলি থেকে তিন পয়েন্ট কেড়ে নিতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড।

খেলায় জয় পেলেও এদিন বাগানের রক্ষণ বিভাগের দুর্দশা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপক্ষ দল। পরবর্তী ম্যাচ থেকে রক্ষণে বিশেষ পরিবর্তন না করলে খেসারত দিতে হতে পারে ফ্রান্সিসকো মলিনার দলকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার