Home » Tirupati Laddu: তিরুপতির লাড্ডু বিতর্কে এবার শোকজ নোটিস ঘি সরবরাহকারী এক সংস্থাকে

Tirupati Laddu: তিরুপতির লাড্ডু বিতর্কে এবার শোকজ নোটিস ঘি সরবরাহকারী এক সংস্থাকে

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বরঃ  তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে শেষ কয়েকদিন ধরে বিতর্ক তুঙ্গে। প্রথমে প্রাক্তন রাজ্য সকরার ও তারপর তৎকালীন ঘি সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। ল্যাব টেস্টের রিপোর্ট অনুযায়ী প্রমাণিত হয়েছিল যে সত্যিই পুশুর চর্বি পাওয়া গিয়েছে লাড্ডুতে। এবার শোকজ নোটিশ পাঠানো হল ঘি সরবরাহকারী একটি সংস্থাকে। ঘটনার কথা সামনে আসতেই ঘি সরবরাহকারী চারটি সংস্থা থেকে নমুনা সংগ্রহ করেছিল স্বাস্থ্য মন্ত্রক। সেগুলির গুণগত মান যাচাইয়ের করে ওই চার সংস্থার মধ্যে একটি সংস্থার ঘিয়ের নমুনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। কার্যত সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে শোকজ নোটিস পাঠানো হয়েছে সেই সংস্থাকে।

আরও পড়ুনঃ Kolkata Tram: বিলুপ্তির পথে দেড়শো বছর পুরানো ট্রাম পরিষেবা, চলবে শুধু ‘জয় রাইড’, সিদ্ধান্ত পরিবহণ দফতরের

তিরুপতির এই লাড্ডু বিতর্কের জল থেমে নেই মন্দির প্রাঙ্গনেই। সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে এই মামলা। শুক্রবার এক আইনজীবী জনস্বার্থে মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। প্রতারণা হয়েছে সেই অগণিত ভক্তদের সঙ্গে যাঁরা এই প্রসাদকে পবিত্র আশীর্বাদ হিসাবে মনে করে নির্দ্বিধায় গ্রহণ করেছেন। আবেদনকারী মন্দির কর্তৃপক্ষ কাঠগড়ায় তুলতে চেয়েছেন। তাঁর অভিযোগ, লাড্ডু বিতর্ক মন্দির প্রশাসনের গাফিলতির কারণেই তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ গুজরাটে রেললাইন থেকে ফিশপ্লেট খুলে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৩ রেল কর্মী

আরও পড়ুনঃ আরজিকর কাণ্ডে এবার CBI-র হাতে আসল সিএফএসএল রিপোর্ট, কোর্টের অনুমতিতে খোলা হবে রিপোর্ট

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুই প্রথম তিরুপতি মন্দিরের লাড্ডুতে গরুর চর্বি মেশানোর অভিযোগ এনেছিলেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। চন্দ্রবাবুর বক্তব্য ছিল, তাঁর ক্ষমতায় আসার আগে কংগ্রেস সরকার এই কাণ্ড ঘটিয়েছে। সরকারি এক ল্যাব টেস্টের রিপোর্ট থেকে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর লাড্ডুতে চর্বি থাকার অভিযোগ সত্য। বিতর্ক আরও ঘনীভূত হয় যখন রাম মন্দিরের প্রধান পুরোহিত সূত্রে জানা যায়, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেও তিরুপতি থেকে এই লাড্ডুই গিয়েছিল রাম মন্দিরের প্রসাদ হিসাবে। তবে এদিন আবার নতুন করে গুটকা পাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছেন ভক্তেরা। এবার মন্দিরের লাড্ডু তৈরিতে ঘি সরবরাহকারী এক সংস্থাকে শোকজ করার নোটিশ পাঠানো হল।

About Post Author