সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: আরজিকর হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যেই সিবিআই দফতরে এসে পৌঁছেছে আরজিকরের ঘটনাস্থলের নমুনা সংক্রান্ত সিএফএসএল রিপোর্ট। কোর্টের অনুমতিতে সেই রিপোর্ট খোলা হবে বলেই জানা গিয়েছে। সোমবার শিয়ালদহ আদালতে সিবিআইয়ের তরফে সেই বন্ধ খাম খোলার অনুমতি চাওয়া হয়। বিচারক অভিজিৎ মণ্ডল সেই অনুমতি দিয়েওছেন। তদন্তকারীদের দাবি, ওই ফরেন্সিক রিপোর্ট থেকে উঠে আসতে পারে বহু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ।
আরও পড়ুন Anubrata Mondal: দু’বছর পর নিচুপট্টির বাড়িতে ফিরে কেঁদে ফেললেন অনুব্রত
উল্লেখ্য, আরজিকর কাণ্ডের তদন্তে নেমে গত ১৪ অগস্ট ‘সিন অফ ক্রাইম’ থেকে সিবিআই বেশ কিছু নমুনা উদ্ধার করে। অভিযোগ ওঠে, তার আগেই বেশ কিছু তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। সিবিআইয়ের দাবি, তারপরেও ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা তারা পেয়েছিল এবং সেগুলি পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। এমনকী ডিএনএ টেস্টের জন্য নিহত তরুণী এবং অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগামী ১ অক্টোবর সুপ্রিম কোর্ট এই মামলার স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত তদন্তে কী কী উঠে এসেছে, ফরেন্সিক রিপোর্টে কী উল্লেখ করা হয়েছে, তা ওই স্ট্যাটাস রিপোর্টে পেশ করবে সিবিআই।

অন্যদিকে, সন্দীপ ঘোষের নারকো অ্যানালাসিস টেস্টের অনুমোদন নেওয়ার দিন পিছিয়ে গেল। অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট ও সন্দীপ ঘোষের নারকো টেস্টের অনুমতি নেওয়ার দিন ছিল সোমবার। সেই দিন পিছনোর আবেদন সিবিআই-এর। শিয়ালদহ আদালতে আবেদন জানানো হয় এদিন। সিএফএসএল এক্সপার্ট অন্য মামলায় ব্যস্ত থাকায় ২৫ সেপ্টেম্বর নেওয়া হোক মতামত, এমনটাই আবেদন জানায় সিবিআই। সেই আর্জি মেনে নিয়েছে আদালত। আগামী ২৫ সেপ্টেম্বর এই অনুমতি নেওয়া হবে। সিবিআই এদিন আদালতে জানায়, সন্দীপরা প্রভাবশালী। ডিজিটাল ডেটা ক্লোন করতে দেওয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হোক। ধৃত সন্দীপ ঘোষ-সহ চারজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর বিশেষ সিবিআই আদালত। সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, ১৪ অগস্ট ঘটনাস্থল থেকে নতুন বেশ কিছু নমুনা বাজেয়াপ্ত করেছে। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর আবেদনও জানিয়েছে আদালত।
#RGkarHospital #RGKARDoctorDeath #Latestbengalinews #SandipGhosh #CBI #CFSLreport


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০